কয়রায় যুব দিবস পালিত
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কয়রায় যুব দিবস পালিত হয়েছে।
১ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র্যালী, মাছের পোনা অবমুক্ত, বৃক্ষ রোপন, আলোচনা সভা, সনদপত্র বিতরণ ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে ও জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোঃ ইসতিয়াক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলি বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা আহবায়ক জিএম মাওলা বক্স, সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, দায়িত্বরত প্রাণী সম্পদ কর্মকর্তা হাসান ফেরদৌস, ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি সামিউল হক, ছাত্র আন্দোলনের কয়রা উপজেলা প্রতিনিধি মোশারফ হোসেন রাতুল, গোলাম রব্বানী ও মহাসিন আলম, সফল যুব উদ্যোক্তা মোঃ এনামুল হক ও মোছাঃ আসমা খাতুন প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন, কয়রা সরকারী মডেল মধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুচিত্র কুমার মন্ডল, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, শিক্ষক অরবিন্দ কুমার মন্ডল, সাংবাদিক আঃ রউফ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আসাদুল হক, অফিসের স্টাফ মোঃ কামরুজ্জামান সানা, মোঃ সুজাউদ্যৌলা। সভায় আরো উপস্থিত ছিলেন, শিক্ষক, সাংবাদিক, যুব উদ্যোক্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026