পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
মোঃ আব্দুল মতিন প্রধান
জেলা প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বইছে তীব্র নির্বাচনী হাওয়া। এলাকার সাধারণ মানুষের মাঝে ফিরে এসেছে রাজনৈতিক চাঞ্চল্য ও উৎসাহ। এরই ধারাবাহিকতায় আওলাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, গরিব-দুঃখী মানুষের মেহনতী বন্ধু এবং বিএনপির বিশিষ্ট ও ত্যাগী নেতা আবদুর রাজ্জাক মন্ডলের নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বাদ এশা নিজস্ব গ্রামে এক আড়ম্বরপূর্ণ পরিবেশে এই নির্বাচনী প্রচারণার উদ্বোধন করা হয়। বিএনপি নেতা মোহাঃ মুজাহার আলী ফকিরের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে গ্রামের যুবসমাজ থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো অনুষ্ঠানটি এক জনসমুদ্রে পরিণত হয়, যা উপস্থিত সকলের নজর কাড়ে।
এলাকার সার্বিক উন্নয়ন এবং মানুষের বিপদে-আপদে সবসময় পাশে থাকায় ইউনিয়ন ও গ্রামের সর্বস্তরের জনসাধারণ এবং ভোটাররা অত্যন্ত আন্তরিকতার সাথে জনাব আবদুর রাজ্জাক মন্ডলকে তাদের আগামী দিনের কাঙ্ক্ষিত চেয়ারম্যান হিসেবে দেখতে চাচ্ছেন। অনুষ্ঠানে উপস্থিত গ্রামবাসী ও ভোটাররা তাকে উষ্ণ সাধুবাদ জানান এবং একবাক্যে ঘোষণা করেন যে, প্রচার-প্রচারণার কাজে তারা সর্বাত্মক সাহায্য ও সহযোগিতা নিয়ে তার পাশেই থাকবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাঃ আব্দুর রাজ্জাক মন্ডল। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপি যুগ্ন আহ্বায়ক এস এম মাসুম, বিএনপি নেতা মোহাঃ জাহাঙ্গীর আলম, ৫ নং ওয়ার্ড সহ-সভাপতি মোহাঃ সিদ্দিকুর রহমান, ৩ নং ওয়ার্ড সহ-সভাপতি মোঃ তবিবুর রহমান, ৩ নং ওয়ার্ড সেক্রেটারি মোঃ সিরাজুল ইসলাম এবং যুবদল নেতা মোঃ সোহেল রানা।
উপস্থিত বক্তারা আসন্ন নির্বাচনে এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে দলীয় নেতাকর্মীসহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
22 Aug 2026