রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
আব্দুল্লাহ আল নোমান রামু, (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি এসি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে কক্সবাজারের রামু উপজেলার কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম ফিলিং স্টেশনের সামনে মহাসড়কে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের সময় বাসটিতে প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। তবে স্থানীয়দের তাৎক্ষণিক উদ্ধার-তৎপরতায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
রামু হাইওয়ে থানার সার্জেন্ট পারভেজ জানান, বাসে আগুন লাগার খবর পাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় যাত্রীদের নিরাপদে বাস থেকে বের করে আনা হয়। একই সঙ্গে বাসে থাকা যাত্রীদের মালামালও উদ্ধার করে তাদের কাছে হস্তান্তর করা হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
বাসের যাত্রী রায়হান জানান, তারা কক্সবাজারে বেড়াতে এসেছিলেন। তার সিট নম্বর ছিল এইচ-১। ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার পর বাসের ভেতরে প্রথমে পোড়া গন্ধ পান। কিছুক্ষণ পর আগুন দেখতে পান। তার
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
22 Aug 2026