দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শনিবার, 22 আগস্ট, 2026 14 বার পঠিত
কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১

 

কুলাউড়া প্রতিনিধি: আব্দুল ওয়াদুদ

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা বাজারে যত্রতত্র সিএনজি অটোরিকশা পার্কিংয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ৭টি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। এ সময় একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং পৃথক দুটি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টা থেকে বেলা সাড়ে ১টা পর্যন্ত কুলাউড়া পৌরসভা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানকালে যত্রতত্র সিএনজি পার্কিংয়ের অভিযোগে ৭টি সিএনজি অটোরিকশা জব্দ করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়। এছাড়া পৃথক দুটি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস। অভিযানে কুলাউড়া থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

 

সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস বলেন, পৌরসভা বাজারে যত্রতত্র সিএনজি পার্কিংয়ের কারণে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। বাজারের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও যানজট নিরসনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। আইন অমান্য করে যেখানে-সেখানে যানবাহন পার্কিং করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

এদিকে অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন বাজারে আসা সাধারণ মানুষ ও পথচারীরা। তাদের অভিযোগ, বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথের পাশে যত্রতত্র সিএনজি দাঁড় করিয়ে রাখায় প্রায়ই যানজটের সৃষ্টি হয়। নির্দিষ্ট স্থানে সিএনজি পার্কিংয়ের ব্যবস্থা করা হলে বাজারের যানজট ও জনদুর্ভোগ অনেকটাই কমবে বলে মনে করছেন তারা।

 

স্থানীয়রা প্রশাসনের এ ধরনের অভিযানকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে যানজট নিরসনে নিয়মিত অভিযান অব্যাহত রাখার পাশাপাশি বাজারে নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম