দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক সোমবার, 03 নভেম্বর, 2025 16 বার পঠিত
বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা

কক্সবাজার থেকে মেহেদী হাসান: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত পরিচালক পদে পরিবর্তন আনা হয়েছে। আওয়ামী লীগ সংশ্লিষ্টতার কারণে ব্যবসায়ী ইসফাক আহসানের মনোনয়ন সোমবার রাতে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন করপোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে।

 

রুবাবা দৌলা বর্তমানে একটি বহুজাতিক প্রতিষ্ঠানে বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি দেশের দুটি শীর্ষস্থানীয় টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠানে উচ্চ পদে কাজ করেছেন।

 

ক্রীড়াঙ্গনেও রুবাবা দৌলার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন।

 

বিশেষ করে, ১৯৯৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত একটি শীর্ষস্থানীয় টেলিকম প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে তিনি বাংলাদেশের ক্রিকেটাঙ্গনেও পরিচিত মুখ ছিলেন এবং বিভিন্ন আয়োজনে পৃষ্ঠপোষকতার দায়িত্বে ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম