লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
মো: মমিনুল ইসলাম মমিন লালমনিরহাট সদর উপজেলা প্রতিনিধি:
লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে এক নারী রোগীর মোবাইল ফোন, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ দলিলসহ ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল ২০ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার) বেলা ১১টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তৌফিকা (৩১) আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের গোলাপ মিয়ার মেয়ে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসার জন্য রশিদ কেটে দ্বিতীয় তলায় অপেক্ষা করছিলেন তৌফিকা। এ সময় হাসপাতালে সক্রিয় থাকা মহিলাদের একটি সুসংগঠিত ছিনতাইকারী চক্র কৌশলে তার ব্যাগটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। ব্যাগে নগদ ৫ হাজার টাকা, একটি মোবাইল ফোন (নম্বর: ০১৩১৯১৩১৮৬০) এবং বেশ কিছু প্রয়োজনীয় দলিল ছিল।
ভুক্তভোগী নারী তাৎক্ষণিকভাবে বিষয়টি সেখানে দায়িত্বরত আনসার সদস্য ও হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা বা সদুত্তর না পেয়ে ক্ষোভ ও হতাশা নিয়ে বাড়ি ফিরে আসেন তিনি। কোনো উপায় না দেখে পরে তিনি স্থানীয় সাংবাদিকদের বিষয়টি অবগত করেন।
তৌফিকা জানান, আজ শুক্রবার সরকারি ছুটি হওয়ায় তিনি থানায় লিখিত অভিযোগ দিতে পারেননি। আগামীকাল শনিবার (২২ আগস্ট) এ বিষয়ে থানায় একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল জানান, হাসপাতালে নির্দিষ্ট তারিখ ও সময় অনুযায়ী সিসিটিভি ক্যামেরা সচল রয়েছে। ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তা সংরক্ষণ করে দ্রুত চোর চক্রটিকে শনাক্ত করার জন্য হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। একই সাথে সরকারি হাসপাতালে রোগীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
22 Aug 2026