অর্থ মন্ত্রীর সাথে চুয়েট-এর নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়: বিশ্ববিদ্যালয় দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ
সেলিম চৌধুরী জেলা সংবাদদাতা চট্টগ্রামঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি-এর সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর নবনিযুক্ত মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। অদ্য ০২ আগস্ট, ২০২৬ খ্রি. রোববার, বিকেলে মন্ত্রী মহোদয়ের কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময়ের সময় মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী চুয়েট এর আরো অগ্রগতি আনয়নে সর্বোচ্চ সহযোগিতা করবেন মর্মে আশ্বাস প্রদান করেন।
এ সময় উভয়ের মধ্যে উচ্চ শিক্ষা ও গবেষণা বিষয়ে চুয়েট-এর ভবিষ্যত পরিকল্পনা এবং চুয়েট-এর সার্বিক উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি-কে চুয়েট-এর নবনিযুক্ত মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম আগামী ০১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি: অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানালে মন্ত্রী মহোদয় এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভা সফল করতে রাউজান ৯ নং ওয়ার্ড বিএনপির বিশাল মিছিল ও সশরীরে অংশগ্রহণ
10 Aug 2026
হালাল বিনিয়োগে নতুন দিগন্ত: নাগেশ্বরীতে ‘বারাকাহ ক্যাটল প্রজেক্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন
11 Jul 2026
মাদক, চাঁদাবাজি, দখল, শালিস, ইভটিজিং মুক্ত ধনবাড়ী দেখতে চাই
28 Feb 2026
মাধবপুরে টমেটো চাষে বাম্পার ফলন, মুখে হাসি কৃষকের
02 Nov 2025
বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কিবরিয়া সাঈদকে সভাপতি এবং ইঞ্জিনিয়ার জাকির হোসেনকে সাধারণ সম্পাদক করে মানিকগঞ্জ ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠিত
02 Feb 2025