মাধবপুরে টমেটো চাষে বাম্পার ফলন, মুখে হাসি কৃষকের
মো: মঈন উদ্দিনউজ্জ্বল (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় টমেটো চাষে এবার বাম্পার ফলন হয়েছে। উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন বেলঘর এলাকায় প্রায় ৬০ শতক জমিতে টমেটোর আবাদ করেছেন স্থানীয় কৃষক মো. চুট্রু মিয়া। বর্তমানে তার খেতে লাল টমেটোর সাগর, দিনভর চলছে সংগ্রহ ও বাজারজাতের ব্যস্ততা।
চাষি মো. চুট্রু মিয়া জানান, আধুনিক পদ্ধতিতে তিনি টমেটো চাষ করেছেন। একদিন পরপরই তিনি ৩০ থেকে ৪০ কেরেট টমেটো স্থানীয় বাজারে বিক্রি করছেন। এতে প্রতিদিনই ভালো দাম পাচ্ছেন তিনি। “এই জমিতে ধান করলে তেমন লাভ হতো না, কিন্তু টমেটো চাষে এবার ভালো ফলন পেয়েছি। আশা করছি মৌসুম শেষে ভালো লাভ হবে,” বলেন চুট্রু মিয়া।
উপজেলা কৃষি অফিসার সজিব সরকার বলেন, “মাধবপুর উপজেলার মাটি ও আবহাওয়া সবজি চাষের জন্য অত্যন্ত উপযোগী। কৃষকরা এখন টমেটো, মরিচ ও বেগুনসহ বিভিন্ন উচ্চমূল্যের সবজির আবাদে আগ্রহ দেখাচ্ছেন। আমরা মাঠ পর্যায়ে তাদের সার্বিক সহায়তা ও পরামর্শ প্রদান করছি। চুট্রু মিয়ার মতো সফল কৃষকরা অন্যদেরও উৎসাহিত করছেন।”
তিনি আরও জানান, মাধবপুর উপজেলায় এ মৌসুমে প্রায় ৩৫০ একর জমিতে টমেটোর আবাদ হয়েছে। সময়মতো পরিচর্যা, মানসম্মত বীজ ও সঠিক সার ব্যবহারের ফলে এ বছর ফলন স্বাভাবিকের তুলনায় অনেক বেশি হয়েছে।
কৃষি কর্মকর্তাদের মতে, আগাম বাজারে টমেটো বিক্রি করে কৃষকরা লাভবান হচ্ছেন। বিশেষ করে যেসব কৃষক গ্রীষ্মকালীন টমেটো আবাদ করেছেন, তারা বর্তমানে ভালো দাম পাচ্ছেন।
কৃষি অফিসার আরও বলেন, “আগাম সবজি চাষ কৃষকদের জন্য লাভজনক। তাই সবাইকে আগাম ও উচ্চমূল্যের সবজি চাষে এগিয়ে আসতে হবে।”
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভা সফল করতে রাউজান ৯ নং ওয়ার্ড বিএনপির বিশাল মিছিল ও সশরীরে অংশগ্রহণ
10 Aug 2026
অর্থ মন্ত্রীর সাথে চুয়েট-এর নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়: বিশ্ববিদ্যালয় দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ
03 Aug 2026
হালাল বিনিয়োগে নতুন দিগন্ত: নাগেশ্বরীতে ‘বারাকাহ ক্যাটল প্রজেক্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন
11 Jul 2026
মাদক, চাঁদাবাজি, দখল, শালিস, ইভটিজিং মুক্ত ধনবাড়ী দেখতে চাই
28 Feb 2026
বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কিবরিয়া সাঈদকে সভাপতি এবং ইঞ্জিনিয়ার জাকির হোসেনকে সাধারণ সম্পাদক করে মানিকগঞ্জ ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠিত
02 Feb 2025