সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি!
ক্রাইম রিপোর্টার, সিলেট-
(শামসুর রহমান জাবেদ):
সিলেট নগরীর রায়নগরে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করা চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় অবশেষে আদালতের কাছে নিজের অপরাধ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ঘাতক বাবুল।
গ্রেফতারের প্রাথমিক পর্যায়ে পুলিশের কাছে প্রেমের সম্পর্কের নাটকে নজর ঘোরানোর চেষ্টা করলেও আদালতে বেরিয়ে এসেছে নির্মম সত্য।
বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬ইং) চার দিনের রিমান্ড শেষে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে এই জবানবন্দি দেয় অভিযুক্ত বাবুল। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের কোর্ট ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান।
তদন্তে যা জানা গেছে:
খুনের নেপথ্যে বাসা ভাড়ার টাকা: বাসা ভাড়ার টাকা জোগাড় করতে ওই বাড়িতে চুরি করতে ঢুকেছিল অভিযুক্ত বাবুল মিয়া।
একাই ঘটায় নৃশংস হত্যাকাণ্ড: চুরি করার সময় গৃহপরিচারিকা তাকে দেখে ফেলে। ধরা পড়ার ভয়ে সাথে নিয়ে যাওয়া ধারালো ছুরি দিয়ে প্রথমে গৃহপরিচারিকাকে কুপিয়ে হত্যা করে। এরপর একে একে চিনে ফেলা গৃহকর্ত্রী ও গৃহকর্তাকে নৃশংসভাবে হত্যা করে সে একাই।
জবানবন্দির বৈপরীত্য: প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে গৃহপরিচারিকার সাথে প্রেমের সম্পর্কের জেরে এই ঘটনা ঘটেছে বলে দাবি করলেও আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে চুরির উদ্দেশ্যে একা খুনের বিস্তারিত বিবরণ তুলে ধরে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা জানান, রিমান্ড শেষে বাবুল মিয়াকে আদালতে হাজির করা হলে সে বিচারকের সামনে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে এই জবানবন্দি দেয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন, মামলার সার্বিক গভীর তদন্ত অব্যাহত রয়েছে। অপরাধের নেপথ্যে আরও কোনো কারণ বা সহযোগী ছিল কি না, তা বের করতে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক*
22 Aug 2026
কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১
22 Aug 2026
সুনামগঞ্জ জেলা সদর কুরবান নগর ইউনিয়ন মাইজবাড়ি বদিপুর আজ বিরাট নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে সম্ভাব্য
22 Aug 2026
গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত এজাহানামীয় ধর্ষণ ও গতকালকের খুনের মামলার আসামী জুবেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ
20 Aug 2026
সুনামগঞ্জ জেলা দোয়ারা থানা মান্নারগাঁও ইউনিয়ন
17 Aug 2026