গাজীপুরে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ
প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক
রবিবার, 03 নভেম্বর, 2024
1 বার পঠিত
রবিবার ভোর রাতে গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোন্ডা রোডের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছে থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ শরিফ ওরফে পিচ্চি শরীফ (২৪), শিমুল মিয়া (২০) এবং মোঃ শামীম হোসেন (১৯)।
গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা উক্ত স্থানে দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতি ও ছিনতাইয়ের উদ্দেশ্যে জড়ো হয়েছিল। এ সময় আরো ১০/১২ জন দূষ্কৃতিকারী পালিয়ে যায়। পালিয়ে যাওয়া দুষ্কৃতিকারীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বে আরো মামলা রয়েছে। টঙ্গী পশ্চিম থানায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানায় থানা পুলিশ।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026