দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

১৬ বছর মন খুলে কথা বলতে পারেনি বেলাবতে সাবেক সংসদ সাখাওয়াত হোসেন বকুল

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক রবিবার, 03 নভেম্বর, 2024 1 বার পঠিত
১৬ বছর মন খুলে কথা বলতে পারেনি বেলাবতে সাবেক সংসদ সাখাওয়াত হোসেন বকুল

মো হিমেল মিয়া, মনোহরদী উপজেলা, প্রতিনিধি

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সাবেক সংসদ সদস্য ও মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন,পৃথিবীতে কোনো স্বৈরাচারই দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারেনি।জনগণ তাদের টেনে হেচঁড়ে নামিয়েছে। ফ্যাসিবাদী হাসিনা জানতেন না,এমন লজ্জাজনক ভাবে তার পতন হবে।

শনিবার (২ নভেম্বর) বিকালে নরসিংদীর বেলাব উপজেলার আমলাব ইউনিয়ন বিএনপির আয়োজনে রাজারবাগ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকার প্রধানের উদ্দেশে তিনি বলেন, আপনি ব্যর্থ হয়ে বিদায় হোন এটা আমরা চাই না। আপনার বিরুদ্ধে আমরা আন্দোলনে নামি এটাও চাই না। আপনি অতি দ্রুত বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন দেন এটাই আমরা চাই। বিগত আওয়ামী লীগ সরকারের আমলের সীমাহীন নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন,১৬ বছর এলাকায় আসতে পারিনি। কবর জিয়ারত করতেও যদি এলাকায় আসতাম ফ্যাসিস্ট সরকার পুলিশ লেলিয়ে দিত। আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না।আমাদের বাকরুদ্ধ করে দিয়েছিল ফ্যাসিস্ট সরকার।

প্রশাসনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন,এখনো প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের দোসররা ঘাপটি মেরে বসে আসে। তাদের সাবধান করে দিতে চাই।

জনসভায় আগত হাজার হাজার জনগণের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন হবে,খুব শিগগিরই নির্বাচন হবে।আল্লাহর ওপর ভরসা করে বলি ইনশাআল্লাহ্ বিএনপি নির্বাচনে বিজয়ী হবে।

আমলাব ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল আউয়াল ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো.খলিল উল্লাহ তপনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব, সদস্য সচিব এম.এ কাদের জলিল, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম, মনোহরদী উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ প্রমূখ।

উক্ত সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা ও অন্যায় সাজা বাতিল করে অবিলম্বে দেশে ফিরে আনার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়াও তারা দেশের বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা হয়রানিমূলক মামলাা প্রত্যাহারেরও দাবি জানান।

এ সময় বেলাব ও মনোহরদী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম