নবাবগঞ্জ সরকারি কলেজের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মোঃ গোলাম জাকারিয়া, স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ
নবাবগঞ্জ সরকারি কলেজের ২০২৪ ২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ উপলক্ষে মঙ্গলবার ৫ নভেম্বর নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর সৈয়দ মাজহারুল ইসলাম তরুর সভাপতিত্বে অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ বিপ্লব কুমার মজুমদার ও আদিনা
ফজলুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম শিক্ষক পরিষদের সম্পাদক ও পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগের প্রধান প্রফেসর মোহাম্মদ নুরুল হুদা, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক ও বাংলা বিভাগের বিভাগের প্রধান মোঃ গোলাম মোস্তফা, উচ্চ মাধ্যমিক ভর্তি কমিটির আহ্বায়ক ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক এ বি এম আব্দুল হামিদ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ আহমেদ ও ইংরেজি বিভাগের প্রভাষক তামান্না তাবাশুম উর্মি।
অনুষ্ঠানের শেষ পর্বে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কলেজের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও বেতার ও টেলিভিশনের শিল্পীরা অংশগ্রহণ করেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026