পরকীয়া প্রেমিককে হত্যা, স্বামী গ্রেফতার
স্টাফ রিপোর্টার, গাজীপুর
গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর প্রেমিককে হত্যা ও স্ত্রীকে গুরুতর আহত করার ঘটনায় স্বামী আজিজ মিয়াকে গ্রেফতার করেছে র্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী কোম্পানি ক্যাম্প। গত ৪ অক্টোবর ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন কাঠাল ইউপি এলাকা থেকে আজিজ মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আজিজ মিয়া (৩৪) ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার রাজবাড়ী এলাকার আবুল হোসেনের ছেলে। নিহত প্রেমিক আশরাফুল ইসলাম (২৫) ফরিদপুর জেলার বোয়ালমারী থানার আসগ্রাম এলাকার মোঃ ওহাব বিশ্বাসের ছেলে। আজিজ মিয়া পেশায় রাজমিস্ত্রী ঠিকাদার এবং আহত স্ত্রী তসলিমা আক্তার (৩০) পোশাক শ্রমিক। তারা গাজীপুরের শ্রীপুর থানার চন্নুপাড়া এলাকায় বসবাস করে আসছিলেন।
গত ৪ নভেম্বর সকালে আজিজ মিয়া ধারালো বটি দা দিয়ে আশরাফুল ও তসলিমাকে কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই পরকীয়া প্রেমিক আশরাফুল মারা যান এবং স্ত্রী তসলিমা গুরুতর আহত হন। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে শ্রীপুর থানায় আজিজ মিয়া ও মোঃ হারুন অর রশিদকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026