সাগরদী ফাইজুল উলুম মাদ্রাসায় ৩৯ তম বার্ষিকী ইসলামী সম্মেলন
হিমেল মিয়া, মনোহরদী উপজেলা প্রতিনিধি
নরসিংদী মনোহরদীতে সাগরদী ফাইজুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রধান উপলক্ষে ৩৯ তম বার্ষিকী ইসলামী মহাসম্মেলন ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে গত ৪ ই নভেম্বর রোজ সোমবার । উক্ত ইসলামী মহা সম্মেলনে জনাব মো:মাঈন উদ্দিন বাবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা নাসির আল ফরিদী।
প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন আল্লামা মুফতি সাখাওয়াত হোসাইন রাজী।এবং হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি পরিয়ে দেন। আরো ওয়াজ করেন হযরত মাওলানা মুফতি আতিকুল্লাহ। উক্ত ইসলামী মহা সম্মেলনে দেশ ও জাতির কল্যাণের জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। ইসলামের পথে চলার জন্য সবাইকে বিনীত অনুরোধ করা হয়। ঈমান ও আখলাক এর মাধ্যমে জীবনকে পরিচালিত করার জন্য বিভিন্ন হেদায়েত মূলক কথা বলেন বিভিন্ন বক্তারা। ওয়াজ শেষে মোনাজাত এর মাধ্যমে মাহাফিল এর সমাপ্তি ঘটে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026