কয়রায় লোকালয় থেকে ৭ ফুট লম্বা ১টি অজগর উদ্ধার ও অবমুক্ত করণ
স্টাফ রিপোর্টার, অরবিন্দ কুমার মন্ডল, কয়রা, খুলনা
খুলনার কয়রায় ৭ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ ও কমিউনিটি গ্রুফ (সিপিজি) সদস্যরা।
৬ নভেম্বর বুধবার সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৬নং কয়রা গ্রামের শ্মশান মন্দিরের মাঠ থেকে ৭ ফুট লম্বা ওই অজগরটি উদ্ধার করা হয়। পরে সাপটি বন বিভাগের সহযোগীতায় সুন্দরবনে অবমুক্ত করা হয়।
জানা যায়, স্থানীয় কয়েকজন যুবক রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় শ্মশান মন্দিরের মাঠে জালে সাপটিকে আটকে থাকতে দেখতে পান। পরে এলাকার লোকজনকে খবর দিলে বন বিভাগ ও সিপিজি সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থলে যেয়ে সাপটিকে উদ্ধার করেন। প্রায় ৭ ফুট দৈর্ঘ্যের ওই সাপটির ওজন প্রায় ১১ কেজি। তবে সপটি সুন্দরবন থেকে লোকালয়ে এসেছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে শাকবাড়ীয়া বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সাহিদ বলেন, ৬নং কয়রা এলাকার লোকজন সাপটি শ্মশান মন্দিরের মাঠে জালে আটকে থাকে দেখে আমাদের খবর দিলে বন বিভাগের কর্মী ও সিপিজির সদস্যরা মিলে সাপটিকে উদ্ধার করি। পরে সাপটি সুন্দরবন পশ্চিম বন বিভাগের শাকবাড়ীয়া বন টহল ফাঁড়িতে এনে সুন্দরবনে অবমুক্তি করি।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026