মৌলভীবাজারে কনস্টেবল পদে নিয়োগ: লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেল ৪৭৫ জন
মৌলভীবাজার স্টাফ রিপোর্টার মোঃ সোহানুর রহমান সোহান
বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং শারীরিক সক্ষমতা পরীক্ষায় (Physical Endurance Test) পাশ করে মৌলভীবাজার জেলায় মোট ৪৭৫ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।
আগামী ২৭ নভেম্বর প্রাথমিক বাছাইপর্ব অতিক্রম করা প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ(০৬ নভেম্বর) সকাল ০৮.০০ ঘটিকা থেকে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে Physical Endurance Test (PET)- এর ১৬০০ মিটার দৌড় অনুষ্ঠিত হয়। এরপর ড্র্যাগিং ও রোপ ক্লাইমিং পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রথম দুইধাপ অতিক্রম করা মোট ৬৮২ জন প্রার্থী প্রার্থী আজ তিনটি ইভেন্টে অংশগ্রহণ করে। ১৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং এবং রোপ ক্লাইমিং পরীক্ষা গ্রহণ শেষে লিখিত পরীক্ষার জন্য ৪৭৫ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে আগামী ০৪ ডিসেম্বর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ভাবে প্রার্থীদের নির্বাচিত করা হবে।
নিয়োগ প্রক্রিয়ার তৃতীয় দিনের কার্যক্রমে নিয়োগ বোর্ডের সভাপতি মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম- সেবা মহোদয় ছাড়াও আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স) জনাব খালেদা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ) জনাব জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) জনাব শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স) জনাব মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আজমল হোসেন প্রমুখ।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026