দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

রাজশাহীতে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বুধবার, 06 নভেম্বর, 2024 1 বার পঠিত
রাজশাহীতে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

মোঃ শাকিল আহামাদ, স্টাফ রিপোর্টার, রাজশাহী

গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে রাজশাহীর নবাগত প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আখতার বলেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আইন অনুযায়ী কাজ করবো, ব্যক্তিগতভাবে কাউকে চিনতে চাই না। আমাদের কাজের ক্ষেত্রে কোন ধরনের ভুল থাকলে, আপনারা সুধরে নিবেন। আমরা বৈষম্যহীনভাবে কাজ করতে চাই, দেশের শান্তি, মঙ্গল ও উন্নয়নের স্বার্থে একসাথে কাজ করতে চাই। এক্ষেত্রে আমাদের অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হবে।
আমরা যেন ক্ষমতার দাপট না দেখায়- এর অন্যথা হলে আমাদেরও একই পরিণতি হবে। সেই লক্ষ্যে নিজেদের মধ্যকার বিভেদ ভুলে একসাথে কাজ করবো। প্রতিটি পদক্ষেপে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতার পাশাপাশি অবশ্যই সমষ্টিগত স্বার্থে কাজ করবো।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
নবাগত জেলা প্রশাসক আরও বলেন, গণমাধ্যমকর্মীরা জাতির বিবেক ও চোখ। এই চোখ যেন এক পক্ষে কাজ না করে। এই জেলার বিভিন্ন দফতরে অনিয়মগুলো খুঁজে বের করে তা সংস্কারের চেষ্টা ও সময়ক্ষেপণ না করে দ্রুত সমাধানের জন্য সার্বিক সহযোগিতা কামনা করেন। এক্ষেত্রে সংবাদ পরিবেশনের পূর্বে তথ্যগুলো গণমাধ্যমকর্মীদের সঠিকভাবে যাচাই করার আহ্বান জানান তিনি।
এসময় মতবিনিময়কালে সাংবাদিকরা রাজশাহীর ইজারা দেওয়া খালগুলো উম্মুক্ত করে দেওয়া, বিভিন্ন হাট-বাজার ও বালু ঘাট ইজারার অনিয়ম দূর করা, ডিসি অফিসের দুর্নীতি বন্ধ করা, এলআর ফান্ডের স্বচ্ছ হিসাব রাখা, ভূমি সেক্টরকে নিষ্কলুষ করা, নীরব চাঁদাবাজি বন্ধ করা, দখলদারি বন্ধ, জলাবদ্ধতার সমাধান এবং আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যপারে নবাগত জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরকার অসীম কুমার এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার, দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মো. লিয়াকত আলী, দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক মো. আফজাল হোসেন, রাজশাহী সংবাদ পত্রিকার সম্পাদক আহসান হাবিব অপু, চ্যানেল আই টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি আবু সালেহ মোহাম্মদ ফাত্তাহ সহ জেলার বিভিন্ন প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সদস্যবৃন্দ।

উল্লেখ্য, নবাগত জেলা প্রশাসক আফিয়া আখতার গত ৩ নভেম্বর রাজশাহীর ১২৭তম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর জন্ম যশোর জেলায়। তিনি ২৫তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদানের পর তার প্রথম কর্মস্থল ছিল রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম