দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

নকলা উপজেলায় বিএনপির ঐতিহাসিক ৭ নভেম্বর পালন

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বৃহস্পতিবার, 07 নভেম্বর, 2024 1 বার পঠিত
নকলা উপজেলায় বিএনপির ঐতিহাসিক ৭ নভেম্বর পালন

স্টাফ রিপোর্টার, রকিব হাসান রবিন

আজ ঐতিহাসিক ৭ নভেম্বর। ১৯৭৫ সালের এই দিনে আধিপত্য চক্রের সব ষড়যন্ত্র রুখে দিয়ে জাতীয় স্বাধীনতা, সাবোভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহি-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। এরই ধারাবাহিকতায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে থাকা তৎকালীন সেনা কর্মকর্তারা দিনটিকে স্মরণে রাখতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে ঘোষনা করে। তাই বিএনপি-জামায়াত সহ বিভিন্ন দল নানা কর্মসূচীর মাধ্যমে দিনটিকে স্মরণ করে আসছে প্রতিবছর।
এরই ধারাবাহিকতায় নকলা উপজেলা বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা দিনব্যাপি নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটিকে স্মরণ করেছে।

উপজেলার দুই কৃতি সন্তান ইঞ্জিনিয়ার ফাহিম চেীধুরী এবং শিল্পপতি ওমর ফারুক হাজার হাজার নেতাকর্মী নিয়ে র‌্যালি বের করে নকলা উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিন করে নিজ নিজ কার্যালয়ে বক্তব্য ও আলোচনা সভায় মিলিত হয়ে সমর্থন প্রত্যাশা সহ গরীব অসহায় মানুষের পক্ষে কাজ করার আগ্রহ প্রকাশ করে সুস্থ্যধারার রাজনীতিতে নিজেকে আত্ব নিয়োগ করার প্রত্যয় ব্যাক্ত করেন।

ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী বলেন, স্বৈরাচার সরকার স্বৈরাচারী কায়দায় দেশকে অশুভ শক্তিতে পরিণত করে সারাজীবন ক্ষমতায় থাকতে চেয়েছিল, কিন্তু ২৪ এর অভ্যুত্থান স্বৈরাচারের পতন ঘটিয়েছে। আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আশা করি। এই দেশে আর যেন কোন স্বৈরাচারের জন্ম না হয়।

শিল্পপতি ওমর ফারুক তার বক্তব্যে বলেন, আমরা এখনো স্বৈরাচার মুক্ত হতে পারিনি,জেলা ও উপজেলার বিভিন্ন সেক্টরে স্বৈরাচারেরা তাদের অবস্থানকে শক্তিশালী করার পায়তারা করছে। পুণরায় স্বৈরাচারেরা কোন অশুভ শক্তি দ্বারা দেশের সাধারণ খেটে খাওয়া মানুষের কোন ক্ষতি করার চেষ্টা করে তাহলে সবাই একত্রিত হয়ে শক্ত হাতে দমন করা হবে।

এদিকে শিল্পপতি ইলিয়াস খানের প্রতিনিধি হিসেবে নকলা শহর বিএনপির যুগ্ন আহবায়ক জহির রায়হান মুক্তির নেতৃত্বে র‍্যলি বের হয়ে শহর পদক্ষীণ হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম