দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

নিষিদ্ধের পরও পঞ্চগড়ে সর্বত্র অবাধে ব্যবহার হচ্ছে পলিথিন

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বৃহস্পতিবার, 07 নভেম্বর, 2024 1 বার পঠিত
নিষিদ্ধের পরও পঞ্চগড়ে সর্বত্র অবাধে ব্যবহার হচ্ছে পলিথিন

মো সুমন ইসলাম, স্টাফ রিপোর্টার
পঞ্চগড় জেলা

পরিবেশের ক্ষতিকর দিক বিবেচনা করে গত ১ নভেম্বর থেকে সারাদেশে একযোগে পলিথিন ব্যাগ ব্যাবহারে নিষেধাজ্ঞা দেয় সরকার। পলিথিন এর পরিবর্তে পাট, কাপড়ের ব্যাগ বা পরিবেশবান্ধব ব্যাগ ব্যাবহার করতে বলা হলেও নিষেধাজ্ঞা অমান্য করে পঞ্চগড়ের সদর উপজেলার সর্বত্র অবাধে ব্যাবহার হচ্ছে পলিথিন। প্রশাসনের অভিযানের অভাবে বন্ধ হচ্ছে না পলিথিনের ব্যাবহার।
বুধবার (৬ নভেম্বর) সরেজমিনে পঞ্চগড় পৌরসভা কাঁচাবাজার, মাছের বাজার, মাংসের বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে পলিথিন ব্যাবহারের চিত্র। বাজারে হাতে গুনা কয়েকজন ক্রেতার হাতে ও বিক্রেতার দোকানে প্লাস্টিকের ব্যাগ দেখা গেলেও অধিকাংশ ক্রেতা-বিক্রেতাদের হাতে দেখা যায়নি পাটের ব্যাগ, কাপড়ের ব্যাগ কিংবা পরিবেশবান্ধব ব্যাগ।
ক্রেতা-বিক্রেতাদের অনেকে জানান, কাঁচাবাজারে পলিথিন নিষিদ্ধের বিষয়টি তারা শোনেননি। আবার অনেকে বলেন, পলিথিন নিষিদ্ধের বিষয়টি তারা জানলেও বিকল্প না থাকায় বাধ্য হয়ে পলিথিন ব্যাবহার করছেন।
নুরুজ্জামান রতন নামের এক ক্রেতা বলেন, বাজারে প্রশাসনের অভিযানের সাথে সাথে পলিথিন ব্যাগ যেখানে তৈরি হচ্ছে সেই কারখানা আগে বন্ধ করতে হবে সরকারকে। তাহলে পলিথিন ব্যাগ চিরতরে বন্ধ করা সম্ভব হবে।
বাজার করতে আসা স্থানীয় সাংবাদিক নুর হাসান বলেন, সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাই। কিন্তু এটা কতটুকু কার্যকর হবে সেই প্রশ্ন থেকেই যায়। এর আগেও অনেক সরকার পলিথিন বন্ধের উদ্যোগ নিয়েছে, কিন্তু আবারো বাজরে পলিথিন ফিরে এসেছে। কঠোর ভাবে আইন প্রয়োগ না করলে পলিথিন ব্যাবহার বন্ধ করা সম্ভব নয়।
এলাকাবাসী জানান, পলিথিন বন্ধ প্রশাসনকে আরও কঠোর হতে হবে। তাদের তৎপরতা ও নিয়মিত অভিযানের অভাবে বাজারে এখনও অবাধে পলিথিন ব্যাবহার হচ্ছে। আমাদের পরিবেশ রক্ষার্থে দ্রুত পলিথিনের বিরুদ্ধে ঘনঘন অভিযান পরিচালনার দাবী তাদের।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম