পাথরঘাটায় ইসলামী ব্যাংকের ৩৯৬তম শাখার উদ্বোধন
স্টাফ রিপোর্টার মোঃ জামাল হোসেন,পাথরঘাটা, বরগুনা
বরগুনার পাথরঘাটায় ইসলামী ব্যাংক বাংলাদেশ (পিএলসি) এর ৩৯৬তম শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০ টার সময় পাথরঘাটা পৌর শহরের মোক্তার পট্টিতে এ শাখার উদ্বোধন করা হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ (পিএলসি) এর পাথরঘাটা ব্যাবস্থাপক মো. লকিতুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডিশনাল
ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন। এ সময় আরো উস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) মো. আবুসালেহ, পাথরঘাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মহসিন-উল কবির, পাথরঘাটা উপজেলা জামায়াত ইসলামীর আমীর মো. শামীম আহসান, পৌর আমীর মাওলানা মাসুদুল আলম, বরগুনা জেলা যুবদলের সহ-সভাপতি এরফান আহমেদ সোয়েন, পাথরঘাটা উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী মো. ফারুক, সমাজ সেবক মাহবুবুর রহমান খান প্রমুখ। প্রধান অতিথি বলেন, বর্তমানে ইসলামী ব্যাংক দেশের সর্ববৃহৎ ও শক্তিশালী ব্যাংক। গ্রাহকেরা এ ব্যাংককে সাধারণ মানুষ নিজেদের আস্থার ঠিকানা মনে করেন। এ ব্যাংকের আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সেবা গ্রহণ করতে সবার প্রতি আহ্বান জানিয়ে ব্যাংক কর্মকর্তাদের আন্তরিক সেবা দেওয়ার নির্দেশ দেন। স্থানীয় আমানত স্থানীয়ভাবে বিনিয়োগের মাধ্যমে পাথরঘাটার মৎস্য শিল্পের প্রসারে কাজ করার জন্য গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে ইসলামী ব্যাংকের সাফল্য কামনা করে দোয়া মাহফিল করা হয়।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026