এ দেশের মানুষ রক্ত দিতে শিখেছে এদেশে দিনের ভোট আর রাতে হবে না : এটিএম আজম খান
স্টাফ রিপোর্টার, মন্জুরুল আহসান, কাউনিয়া রংপুর
জামায়েত ইসলামী বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির কর্ম পরিষদ সদস্য ও রংপুর মহানগর জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা এ.টি.এম আজম খান বলেছেন এদেশের মানুষ রক্ত দিতে শিখেছে এদেশে আর দিনের ভোট রাতে হবেনা। ২০০৬ সালে আওয়ামীলীগের লগি বৈঠা দিয়ে মানুষ হত্যার সমুচিত জবাব দিয়েছে ৫ আগষ্ট এদেশের সাধারণ মানুষ। আওয়ামী লীগের ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে সাধারণ ভোটার ভোট দিতে পারেনি ভোট দিয়েছে পুলিশ ও প্রশাসন। বিনা ভোটে এমপি নির্বাচিত হয়েছিল আওয়ামী লীগের ১৫৪ জন প্রার্থী। বাংলার মাটিতেই এমন ভোট আর হতে দেওয়া হবে না। জামায়াতে ইসলামী বাংলাদেশ এর কর্মীরা মৃত্যুর ভয় করে না দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য মতিউর রহমান নিজামী ফাঁসির দড়িতে চুমু দিয়ে মৃত্যু কে বরণ করে নিয়েছে।
কাউনিয়ার হারাগাছ ইউনিয়ন জামায়াতে ইসলামী বাংলাদেশ এর উদ্যোগে এক সুধী সমাবেশ ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান
শনিবার রাত ৮টায় নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয় মাঠে হারাগাছ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আতিউর রহমানের সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক মোঃ রায়হান সিরাজী,কাউনিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আব্দুস সালাম সরকার,সেক্রেটারী শেখ নজরুল ইসলাম, জামায়াতে ইসলামী হারাগাছ পৌর শাখার সাধারণ সম্পাদক মোঃ আইনুল হক,ইসলামী ছাত্র শিবির রংপুর জেলা (উত্তর) শাখার সভাপতি হুসাইন আহমেদ প্রমূখ। পরে একতা যুব সংঘের উদ্যোগে রংপুর পায়রা সাংস্কৃতিক সংসদ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026