দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

ফেনীতে ২৪ ঘন্টায় ২ সাংবাদিক হামলার শিকার, বিএমইউজের নিন্দা

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শনিবার, 09 নভেম্বর, 2024 3 বার পঠিত
ফেনীতে ২৪ ঘন্টায় ২ সাংবাদিক হামলার শিকার, বিএমইউজের নিন্দা

স্টাফ রিপোর্টার, ফারুক সবুজ, ফেনী

সোনাগাজীতে দৈনিক যুগান্তর সাংবাদিক আবদুর রহীমের ওপর হামলার ২৪ ঘন্টার পর গতকাল ০৮ নভেম্বর শুক্রবার রাত ৮ টায় ফেনী মডেল থানাধীন বড় মসজিদের দক্ষিনে, আরাফাত হোটেলের কর্নারে তাকিয়া রোডের উপর দৈনিক এশিয়া বাণী/দৈনিক দেশ প্রতিদিন, ফেনী জেলা প্রতিনিধি ও বিএমইউজে, ফেনীর সহ সভাপতি ফারুক সবুজ (৫৫) এর ওপর হামলা চালিয়েছে কতিপয় দুর্বৃত্ত।

ফেনী মডেল থানায় অভিযোগ সুত্র মতে, সাংবাদিক ফারুক সবুজ বিগত ১২ বৎসর যাবৎ ফেনী দৈনিক দেশ প্রতিদিন, ফেনী জেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করিয়া আসিতেছে ।

ঘটনায় সময়ে আলামিন ট্রাভেল হজ্জ কাফেলা এর প্রোফাইটর নুরুল আমিনের নামে কে বা কাহারা নিউজ করিয়া সেই জন্য সাংবাদিক ফারুক সবুজকে সন্দেহ করে বিাবদী, ১। মো; শাহজাহান প্র; পিচ্চি শাহজাহান (৫০), পিতা-মৃত নুর ইসলাম, সাং-ফাজিলপুর (মাদাসা রোড) ২। সিরাজুল ইসলাম (৩০) পিতা-মৃত ইউনুছ ভুঞা, সাং-শিবপুর (পূর্ব) ৩। নুরুল আমিন (৫০) পিতা-মৃত বতু মিয়া, ৪। সাইদুল করিম (৩৮), পিতা-অজ্ঞাত, সাং-শিবপুর (মধ্যম) সর্বথানা ও জেলা-ফেনী সহ অজ্ঞাতনামা ৭/৮ জন বাদীকে এলোপাতাড়ি কিল ঘুষি লাথি মেরে মারাত্মকভাবে আহত করে। ঐ সময় বাদীর পকেটে থাকা নগদ ৩৮,০০০/-(আটত্রিশ হাজার) টাকা এবং একটি ক্যামেরা যাহার মূল্য ২৫,০০০/-টাকা ছিনাইয়া নিয়া যায়।

এ ঘটনায় বাদী ফারুক সবুজ ফেনী মডেল থানায় অভিযোগ দাখিল করেছেন।

এদিকে ফেনীর সোনাগাজীতে যুগান্তর প্রতিনিধি আবদুর রহিম’র উপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হামলায় জড়িত যুবদল নেতা মফিজুল হক (৪৫), জাফর রুবেল (৪০), ফখরুদ্দিন ফারুক (৪০) ও সুমন (৩০) এর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮ জনের নামে শুক্রবার সন্ধ্যায় থানায় মামলা করেন আহত সাংবাদিক রহিম।

ঘটনার বিবরণে জানা যায়, মুহুরী নদীর সোনাগাজীর আমিরাবাদ অংশে অবৈধভাবে বালু উত্তোলন করছে বালুখোকরা। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ছবি ও ভিডিও করেন যুগান্তর সোনাগাজী উপজেলা প্রতিনিধি আবদুর রহিম।

এক পর্যায়ে বালু উত্তোলনকারি আমিরাবাদ ইউনিয়ন যুবদল নেতা মফিজুল হক, ফখরুদ্দিন, সুমন ও জাফর রুবেল ঘটনাস্থলে গিয়ে রহিমের মোবাইল ছিনিয়ে নিয়ে তাকে মারধোর করেন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. উৎপল দাস দাস, সাংবাদিক রহিমের হাত, বুক ও পিঠে ৮টি স্থানে কাটা, নীলা ও ফুলা জখম রয়েছে তাই প্রাথমিক চিকিৎসা দিয়ে ফেনী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন আছেন।

সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুজ্জামান জানান, জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

হামলার ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেফতার দাবি করেছে ফেনী প্রেসক্লাব, ফেনী সাংবাদিক ইউনিয়ন, ফেনী রিপোর্টার্স ইউনিটি, বিএমইউজে ও সোনাগাজী প্রেসক্লাব নেতৃবৃন্দ।

বিএমইউজে ফেনীর সভাপতি এম এ সাঈদ খান ও সাধারণ সম্পাদক এস এস মাসুম বিল্লাহ ভূঁইয়া যৌথ বিবৃতিতে, সাংবাদিকদের ওপর এসব হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। হামলাকারীদের গ্রেফতার ও যদি রাজনৈতিক পদবী থাকে, তাকে ঐ পদ থেকে বহিষ্কার করতে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতার প্রতি দাবী জানান।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম