দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

মন্দিরে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় ৪ জন আটক

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শনিবার, 09 নভেম্বর, 2024 1 বার পঠিত
মন্দিরে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় ৪ জন আটক

স্টাফ রিপোর্টার, মোঃ গোলাম জাকারিয়া, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের এলাকা শিবতলায় চরজোতপতাফ দূর্গামাতা ঠাকুরানী মন্দিরে ইট-পাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। সাথে সাথে সনাতন ধর্মাবলম্বীরা এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে। পরে পুলিশ ও সেনাবাহিনীর আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়। ঘটনাটি গতকাল শুক্রবার রাত দশটার দিকে ঘটেছে।
এদিকে হামলার সাথে জড়িত চারজনকে আটক করেছে পুলিশ আটককৃতরা হলেন সদর থানার আজাইপুরের মুজাহিদ হোসেন, পিটিআই বস্তি এলাকার বাদল হোসেন, একই এলাকার রানা ও সালেক আহমেদ।
জানা গেছে শুক্রবার রাতে শিব তলায় দুর্গা মাতার ঠাকুরানি মন্দিরে হামলা করে দুর্বৃত্তরা এ সময় মন্দিরের কিছু অংশ ক্ষতি হয় রাত এগারোটার দিকে সনাতন ধর্মালম্বীরা ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে। এ সময় মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে এসে জড়িত দের আটকের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে অবরোধ কারীরা।
সদর থানার ওসি এস এম কিবরিয়া হোসেন জানান,হামলার ঘটনায় রাতেই হামলাকারীদের চারজনকে আটক করা হয়েছে বাকিদেরও আইনের আওতায় আনা হবে।
চাঁপাইনবাবগঞ্জের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ক্যাপ্টেন তানভীর হাসান রাকিব জানান, সিসিটিভির ফুটেজ দেখে বাকিদের চব্বিশ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনা হবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম