ওলামা মাশায়েখও জিম্মাদার শুরায়ী নেজামের তাবলীগের সাথীদের পক্ষে গাজীপুর জেলা প্রশাসক বরাবর দরখাস্ত
স্টাফ রিপোর্টার, এ এম সিরাজুল ইসলাম সিরাজ, গাজীপুর
সোমবার সকাল ১০ঘটিকায় গাজীপুর জেলা প্রশাসক বরাবর,১১ঘটিকায় পুলিশ সুপার গাজীপুর, ১১.৫০ ঘটিকায় গাজীপুর মেট্রোপুলিশ কমিশনার বরাবর ওলামা মাশায়েখ ও জিম্মাদার শুরায়ী নেজাম,তাবলীগের সাথীদের পক্ষ থেকে দরখাস্ত আকারে স্মারক লিপি পেশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মওলানা ফজলুর রহমান জিম্মাদার শুরায়ী সাথী,ইঞ্জিনিয়ার আব্দুন নূর, মুফতি লেহাজ উদ্দিন, মাওলানা সানাউল্লাহ, মুফতি জুলফিকার হায়দার,মাওলানা আব্দুল্লাহ আনসারী,মাওলানা বেলাল হোসাইন,হাফেজ মাওলানা নাজিমউদ্দীন, মুুফতি আইয়ুব, মাওলানা সুলাইমান সহ গাজীপুর জেলা,গাজীপুরের সকল উপজেলা মাদ্রাসা,মসজিদের খতীব,মোহতামিম শতশত উলামায়ে হযরত হাজার হাজার জিম্মাদার সাথী, সালের সাথী,তিন চিল্লার সমসদার সাথী উপস্থিত ছিলেন। মাওলানা ফজলুর রহমান দরখাস্ত আকরে স্মারক লিপি জমাদান শেষে জেলা প্রশাসক, পুলিশ সুপার, মেট্রো পুলিশ কমিশনার কে উদ্দেশ্য করে ওলামা মশায়েখ ও জিম্মাদার, তাবলীগের সাথীদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখে,তিনি বলেন দাওয়াত ও তাবলিগের মহান এই মেহনত উম্মতের হেদায়েত ও নাজাতের উদ্দেশ্য দুনিয়া ব্যাপী হযরত ওলামায়ে কেরাম এর মাধ্যমে শুরু হয়েছে অদ্যবধি তাদের রাহবারী ও পরামর্শ মোতাবেক পরিচালিত হয়ে আসছে।দ্বীনের কোন কাজ বা মেহনত কোরআন হাদিস ও আলেম ওলামা ব্যতিত চলতে পারেনা।যেহেতু তাবলীগের এই মেহনত দ্বীনি একটি মেহনত।তাই ওলামায়ে কেরাম ছাড়া এই মেহনত চলতে পারে না।তিনি বলেন, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় কিছু বিপদগামী লোক ভারতের মাওলানা সাআাদ সাহেব এর মতাদর্শ অনুসরন করতঃচলমান দাওয়াত ও তাবলিগের মেহনত থেকে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা ও ফেৎনা-ফাসাদের চেষ্টা করছে,যা এই মোবারক মেহনত ও উম্মতের হেদায়েতের জন্য প্রতি বন্ধক ও অকল্যাণকর বলে প্রতীয়মান। সম্প্রতি মাওলানা সাআাদ সাহেব এর অনুসারীরা বিভিন্ন জেলায় ইজতেমা করার জন্য অপতৎপরতা চালাচ্ছে।বিশ্বস্ত মাধ্যমে আমরা জানতে পেরেছি গাজীপুর জেলাতেও তারা ইজতেমা করার পায়তারা করছে।যেহেতু তারা আলেম ওলামাদের থেকে বিচ্ছিন্ন এবং ওলামা বিদ্বেষী।সে কারনে বাংলাদেশের শীর্ষস্থানীয় সকল ওলামায়ে কেরাম মাওলানা সাআদ সাহেব এর মতাদর্শ ভ্রান্ত বলে মনে করেন এবং ভারতের দারুল উলুম দেওবন্দ মাওলানা সাআদ সাহেবকে তাবলীগের মুলধারা থেকে বিচ্যুত ও ভিন্ন মতাদর্শে বিশ্বাসী বলে আখ্যায়িত করেছে।এমতাবস্থায় গাজীপুর জেলার সকল ওলামায়ে কেরাম ও তাবলীগের সাথীদের পক্ষ থেকে আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে,গাজীপুর জেলায় সাআদ পন্থীদের কোন ইজতেমা যেন না হয়,এ ব্যপারে আপনার আন্তরিক সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করছি।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026