দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

কয়রায় প্ররোচিত করে আত্মহত্যার ঘটনা ধামাচাপা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক সোমবার, 11 নভেম্বর, 2024 1 বার পঠিত
কয়রায় প্ররোচিত করে আত্মহত্যার ঘটনা ধামাচাপা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, অরবিন্দ কুমার মন্ডল, কয়রা, খুলনা

কয়রায় প্ররোচিত করে আত্মহত্যার ঘটনা ধামা চাপা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলার দেয়াড়া গ্রামের সুরাত মোড়লের পুত্র মোঃ মেহেদী হাসান।

সোমবার (১১ নভেম্বর) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, আমার স্কুল পড়ুযা কন্যা হালিমা খাতুনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ২নং কয়রা গ্রামের রাসেল হোসেন নামের এক যুবক। বিষযটি জানতে পেরে আমি ঐ যুবকের পিতা দিদারুলের সাথে উভয় পক্ষের মতামতের ভিত্তিতে বিবাহ দেওয়ার প্রস্তাব দেই। দেওয়ার পর তারা আমার নিকট অর্থের দাবি করে। আমি অর্থের বিষয়টি অপারগতা প্রকাশ করে আমার কন্যাকে নাকনা গ্রামের মোস্তাফিজুর রহমানের সাথে বিবাহ দেই। বিয়ের পর থেকে রাসেল সহ আরও ২/৩ জন আমার মেয়েকে ঘর সংসার করতে দিবেনা বলে নানাভাবে মোবাইলের মাধ্যমে হুমকি ধামকি অব্যাহত রাখে। আমার কন্যাকে তার স্বামীর কাছ থেকে ফিরে এসে রাসেলের সংসার করার জন্য একাধিক বার প্রস্তাব দেয়। তাতে সে রাজি না হলে এক পর্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার কন্যার সাথে রাসেলের পূর্বের তোলা ছবি ও গোপনীয় ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয়ভিতী প্রদর্শন করে। আমার কন্যা তাকে হয়রানী না করার জন্য রাসেল সহ তাদের পরিবারের লোকজনদের কাছে অনুরোধ জানায়। তাতেও তারা ক্ষ্যান্ত হয়নি। অবশেষে আমার কন্যা মানসম্মান রক্ষা করতে না পেরে রাসেলের সাথে মোবাইলে কথা বলা অবস্থায় গত ৭ নভেম্বর আমার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বিষয়টি আত্মহত্যার প্ররোচিত হলেও তারা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত ঘটনাটি উৎঘাটন করে তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সার্বিক সহযোগীতা কামনা করছি। এ ব্যাপারে কয়রা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম