সিলেটে মুনতাহা হ’ত্যা : চার আসামি ৫ দিনের রিমান্ডে
স্টাফ রিপোর্টার, রাব্বি হাসনাত ইমন, কানাইঘাট
সিলেটের কানাইঘাটে শিশু মুনতাহা হত্যাকাণ্ডের ঘটনায় ৪ আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১১ নভেম্বর) বিকেল তিনটার দিকে সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক কাজী মো. আবু জাহের বাদল রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
এর আগে দুপুর দেড়টার দিকে চার আসামিকে আদালতে তোলা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের ৭দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত প্রত্যেকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করছেন।
আসামিরা হলেন, কানাইঘাট সদর ইউনিয়নের বীরদল ভাড়ারিফৌদ গ্রামের ময়না মিয়ার মেয়ে শামীমা বেগম মার্জিয়া (২৫), তার মা আলিফজান বিবি (৫৫), একই এলাকার ছইদুর রহমানের ছেলে ইসলাম উদ্দিন (৪০) ও মামুনুর রশিদের স্ত্রী নাজমা বেগম (৩৫)। শামীমা বেগম মার্জিয়া শিশু মুনতাহার গৃহশিক্ষক ছিলেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল খালিক বলেন, একটি শিশুকে নির্মমভাবে হত্যার ঘটনা পুরোজাতিকে কষ্ট দিয়েছে। হত্যাকাণ্ডের পর অন্যমানুষকে ফাঁসানোর জন্য পুঁতে রাখা মরদেহসহ হাতেনোতে আটক হয়েছে। আজ চার আসামিকে আদালতে তোলে ৭দিনের রিমান্ড চাওয়া হলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জর করেছেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের তথ্য উদঘাটন হলে পরবর্তী বিচারিক প্রক্রিয়া শুরু হবে।
তিনি বলেন, আসামিদের পক্ষেও একজন আইনজীবী ছিলেন। আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। পরে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
শিশু মুনতাহা কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদল ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে। গত ৩ নভেম্বর সকালে বাবার সঙ্গে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরে সে। পরে আশপাশের বাড়িতে শিশুদের সঙ্গে খেলাধুলা করতে যায়। কিন্তু বিকেলে বাড়ি না ফিরলে খোঁজাখুঁজি শুরু হয়। তারপর তাকে আর কোথাও পাওয়া যায়নি। রোববার ভোররাতে বাড়ির পাশের একটি নালা থেকে মুনতাহার মরদেহ উদ্ধার করা হয়।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026