কুড়িগ্রামে ওজনে কম দেওয়ায় পাম্প বন্ধ
স্টাফ রিপোর্টার, সালমান সিদ্দিক, কুড়িগ্রাম
ওজনে কম দেওয়ায় কুড়িগ্রামে একটি জ্বালানি তেলের পাম্প বন্ধ করে দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইন্সটিটিউশন বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযানে এই ব্যবস্থা নেওয়া হয়।
জানা গেছে, বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে কুড়িগ্রাম জেলার তেলের পাম্পে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। এতে উলিপুরের সিরাজ অ্যান্ড সন্স ফিলিং স্টেশনের প্রতি দশ লিটার ডিজেল পরিমাপে ৪২০ মি.লি. এবং অকটেন পরিমাপে ২২০ মি.লি. কম পাওয়ায় ডিসপেন্সিং ইউনিটটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
এছাড়াও আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন চার্টের মেয়াদ শেষ হওয়ায় এবং ট্যাংক লড়ির ক্যালিব্রেশন সনদের মেয়াদ শেষ হওয়ায় সেগুলো দ্রুত নবায়ন করার পরামর্শ প্রদান করা হয়।
এসময় রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মেট্রোলজি মাছুদুল হকের নেতৃত্বে সন্দীপ দাসসহ মেট্রলজি বা রসায়ন বিভাগের পরীক্ষকরা উপস্থিত ছিলেন।
সহকারী পরিচালক মাছুদুল হক বলেন, জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর- এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026