চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত
মোঃ গোলাম জাকারিয়া, স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বিদিরপুরে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল্লাহ আল ওসমান (১৩)নিহত হয়েছে।
নিহত আব্দুল্লাহ আল উসমান জেলার পৌর এলাকা মিল্কি গ্রামের উজ্জ্বল আলীর ছেলে। বুধবার সকাল পৌনে দশটার দিকে বাইসাইকেল যোগে মাদ্রাসা যাবার সময় এর দুর্ঘটনা ঘটে।
সদর থানার ওসি এস এম জাকারিয়া জানান, বুধবার সকালে ওসমান বাইসাইকেল মাদ্রাসা যাবার সময় পৌর এলাকার বিদিরপুর গ্রামের বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাক্টরের ধাক্কা দিলে ঘটনা স্থলেই ছেলেটি মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনার স্থলে গিয়ে ঘাতক ট্রাক্টর চালকসহ ট্রাক্টরটি আটক করে।
ট্রাক্টর চালক হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুরের কাবিরের ছেলে রনি ইসলাম। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026