দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

বিপিএলের সূচি প্রকাশ, প্রথম ম্যাচে রাজশাহীর মুখোমুখি বরিশাল

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বুধবার, 13 নভেম্বর, 2024 1 বার পঠিত
বিপিএলের সূচি প্রকাশ, প্রথম ম্যাচে রাজশাহীর মুখোমুখি বরিশাল

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম আসর শুরু হবে আগামী ৩০ ডিসেম্বর থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। প্রথম দিনে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল বনাম দুর্বার রাজশাহী এবং রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের ম্যাচ।

গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষ হবে ১ ফেব্রুয়ারি। গ্রুপ পর্বের প্রথম ৮ ম্যাচই হবে মিরপুরে। এরপর বিপিএল চলে যাবে সিলেটে, ৬ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি সেখানে হবে ১২টি গ্রুপ ম্যাচ। এরপর চট্টগ্রামে ১৬ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত ১২ ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

এরপর আবারও ঢাকায় ফিরবে বিপিএল। ২৬ জানুয়ারি থেকে ফাইনাল পর্যন্ত সব খেলাই হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। এলিমিনেটর হবে ৩ ফেব্রুয়ারি দুপুরে। একই দিন রাতে প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় কোয়ালিফায়ার হবে ১ দিনের বিরতি দিয়ে ৫ ফেব্রুয়ারি। ৭ ফেব্রুয়ারি হবে ফাইনাল।

ঢাকার শেরে বাংলাসহ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। সরাসরি সম্প্রচার হবে টি স্পোর্টস ও গাজী টিভি। এছাড়া টি স্পোর্টস অ্যাপ ও র‌্যাবিটহোল বিডি অ্যাপেও দেখা যাবে ম্যাচ।

ফ্র্যাঞ্চাইজি: ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স, সিলেট স্ট্রাইকার্স, ঢাকা ক্যাপিটালস, দুর্বার রাজশাহী ও চিটাগং কিংস।

এলিমিনেটর, কোয়ালিফায়ার্স ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। দিনের ম্যাচ শুরু হবে দুপুর ১.৩০ মিনিট ও সন্ধ্যায় ৬.৩০ মিনিটে। শুক্রবার প্রথম ম্যাচ দুপুর ২টায় ও সন্ধ্যা ৭টায়।

বিপিএলের সূচি

৩০ ডিসেম্বর

বরিশাল বনাম রাজশাহী, দুপুর ১.৩০, ঢাকা
রংপুর বনাম ঢাকা, সন্ধ্যা ৬.৩০, ঢাকা

৩১ ডিসেম্বর

খুলনা বনাম চট্টগ্রাম, দুপুর ১.৩০, ঢাকা
সিলেট বনাম রংপুর, সন্ধ্যা ৬.৩০, ঢাকা

২ জানুয়ারি

রাজশাহী বনাম ঢাকা, দুপুর ১.৩০, ঢাকা
বরিশাল বনাম রংপুর, সন্ধ্যা ৬.৩০, ঢাকা

৩ জানুয়ারি

রাজশাহী বনাম চট্টগ্রাম, দুপুর ২টা, ঢাকা
ঢাকা বনাম খুলনা, সন্ধ্যা ৭টা, ঢাকা

৬ জানুয়ারি

সিলেট বনাম রংপুর, দুপুর ১.৩০টা, সিলেট
বরিশাল বনাম রাজশাহী, সন্ধ্যা ৬.৩০, সিলেট

৭ জানুয়ারি

রংপুর বনাম ঢাকা, দুপুর ১.৩০, সিলেট
বরিশাল বনাম সিলেট, সন্ধ্যা ৬.৩০, সিলেট

৯ জানুয়ারি

বরিশাল বনাম রংপুর, দুপুর ১.৩০, সিলেট
ঢাকা বনাম চট্টগ্রাম, সন্ধ্যা ৬.৩০, সিলেট

১০ জানুয়ারি

রাজশাহী বনাম খুলনা, দুপুর ২টা, সিলেট
ঢাকা বনাম সিলেট, সন্ধ্যা ৭টা, সিলেট

১২ জানুয়ারি

খুলনা বনাম সিলেট, দুপুর ১.৩০, সিলেট
রাজশাহী বনাম ঢাকা, সন্ধ্যা ৬.৩০, সিলেট

১৩ জানুয়ারি

চট্টগ্রাম বনাম সিলেট, দুপুর ১.৩০, সিলেট
রংপুর বনাম খুলনা, সন্ধ্যা ৬.৩০, সিলেট

১৬ জানুয়ারি

বরিশাল বনাম ঢাকা, দুপুর ১.৩০, চট্টগ্রাম
খুলনা বনাম চট্টগ্রাম, সন্ধ্যা ৬.৩০, চট্টগ্রাম

১৭ জানুয়ারি

রাজশাহী বনাম সিলেট, দুপুর ২টা, চট্টগ্রাম
রংপুর বনাম চট্টগ্রাম, সন্ধ্যা ৭টা, চট্টগ্রাম

১৯ জানুয়ারি

বরিশাল বনাম চট্টগ্রাম, দুপুর ১.৩০, চট্টগ্রাম
রাজশাহী বনাম খুলনা, সন্ধ্যা ৬.৩০, চট্টগ্রাম

২০ জানুয়ারি

ঢাকা বনাম সিলেট, দুপুর ১.৩০, চট্টগ্রাম
রাজশাহী বনাম চট্টগ্রাম, সন্ধ্যা ৬.৩০, চট্টগ্রাম

২২ জানুয়ারি

ঢাকা বনাম চট্টগ্রাম, দুপুর ১.৩০, চট্টগ্রাম
বরিশাল বনাম খুলনা, সন্ধ্যা ৬.৩০, চট্টগ্রাম

২৩ জানুয়ারি

রাজশাহী বনাম রংপুর, দুপুর ১.৩০, চট্টগ্রাম
খুলনা বনাম সিলেট, সন্ধ্যা ৬.৩০, চট্টগ্রাম

২৬ জানুয়ারি

বরিশাল বনাম সিলেট, দুপুর ১.৩০, ঢাকা
রাজশাহী বনাম রংপুর, সন্ধ্যা ৬.৩০, ঢাকা

২৭ জানুয়ারি

বরিশাল বনাম খুলনা, দুপুর ১.৩০, ঢাকা
রাজশাহী বনাম সিলেট, সন্ধ্যা ৬.৩০, ঢাকা

২৯ জানুয়ারি

রংপুর বনাম চট্টগ্রাম, দুপুর ১.৩০, ঢাকা
বরিশাল বনাম ঢাকা, সন্ধ্যা ৬.৩০, ঢাকা

৩০ জানুয়ারি

রংপুর বনাম খুলনা, দুপুর ১.৩০, ঢাকা
চট্টগ্রাম বনাম সিলেট, সন্ধ্যা ৬.৩০, ঢাকা

১ ফেব্রুয়ারি

ঢাকা বনাম খুলনা, দুপুর ১,৩০, ঢাকা
বরিশাল বনাম চট্টগ্রাম, সন্ধ্যা ৬.৩০, ঢাকা

৩ ফেব্রুয়ারি

এলিমিনেটর, দুপুর ১.৩০, ঢাকা
প্রথম কোয়ালিফায়ার, সন্ধ্যা ৬.৩০, ঢাকা

৫ ফেব্রুয়ারি

দ্বিতীয় কোয়ালিফায়ার, সন্ধ্যা ৬.৩০, ঢাকা

৭ ফেব্রুয়ারি

ফাইনাল, সন্ধ্যা ৭টা, ঢাকা

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম