দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

রুক্ষ ত্বক নিয়ে চিন্তিত? প্রাণ ফেরাতে যা করবেন

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বুধবার, 13 নভেম্বর, 2024 1 বার পঠিত
রুক্ষ ত্বক নিয়ে চিন্তিত? প্রাণ ফেরাতে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক 

শীতের আগমনী বার্তা শোনা যাচ্ছে সকাল আর সন্ধ্যার বাতাসে। শীত আসার আগে যেমন চারপাশটা ধূসর হয়ে যায়, তেমনিই স্লান হতে শুরু করে ত্বক। তাই এই সময় থেকেই ত্বকের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। কারও ত্বক শুষ্ক, কারও আবার র‌্যাশের সমস্যা, কারও ত্বক স্পর্শকাতর। মৌসুম বদলের সময়ে এই ধরনের সাধারণ সমস্যাগুলোই আরও বড় হয়ে দেখা দেয়। ত্বক ভালো রাখতে হলে নির্দিষ্ট রুটিন মেনে চলা জরুরি। জেনে নিন কীভাবে ত্বক ভালো রাখবেন।

১। ত্বক পরিষ্কার রাখা মানে কিন্তু অতিরিক্ত ক্লিনজিং, টোনিং বা ময়েশ্চারাইজিং করা নয়। এই অভ্যাসে ত্বকের স্বাভাবিক তৈলাক্ত ভাব নষ্ট হয়ে যায়। ফলে ত্বক শুষ্ক হয়ে পড়তে পারে। তাই ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে দুইবার ত্বক পরিষ্কার করুন। পরিষ্কার করার পর অবশ্যই টোনার ও ময়েশ্চারাইজার ব্যবহার করবেন।

২। ত্বক থেকে চামড়া উঠতে দেখলেই কিন্তু মৃত কোষ ভেবে স্ক্রাবিং করে ফেলবেন না। এতে কিন্তু হিতে বিপরীত হওয়ার ঝুঁকি বেশি। তৈলাক্ত ত্বকে অতিরিক্ত স্ক্রাবিং করলে তৈলগ্রন্থিগুলো সক্রিয় হয়ে যায়। সেখান থেকে তেল নিঃসরণের পরিমাণ বেড়ে গেলে ত্বকে র‌্যাশ, ব্রণের সমস্যা বেড়ে যায়। আবার রুক্ষ ত্বকে অতিরিক্ত স্ক্রাবিং করলে আরও বেশি শুষ্ক হয়ে পড়ে ত্বক। সপ্তাহে একবার বা দুইবারের বেশি স্ক্রাবিং করবেন না।

৩। ত্বকের ধরন অনুযায়ী যে কোনও প্যাক ত্বকে লাগাতে পারেন। তবে সপ্তাহে দুই দিনের বেশি নয়। ত্বকের পোড়া ভাব তুলতে প্যাক গুরুত্বপূর্ণ। কিন্তু অতিরিক্ত প্যাক ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা নষ্ট হয়। ফলে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে পড়ে।

৪। অতিরিক্ত প্রসাধনী ব্যবহার করলে ত্বকের ক্ষতি হতে পারে। সপ্তাহে একটি দিন শুধু পানি দিয়ে মুখ ধুয়ে নিন। তবে বাইরে থেকে এসে ত্বক পরিষ্কার করতেই হয়। তাই যে দিন বাড়িতে থাকবেন, সেই দিন বেছে নিন। প্রয়োজন ছাড়া প্রসাধনী ব্যবহার করবেন না বাইরে গেলেও।

৫। ত্বকের উন্মুক্ত রন্ধ্রে আটকে থাকা ব্ল্যাকহেডস, হোয়াইট হেডস সহজে দূর হতে চায় না। এ সমস্যা থেকে মুক্তি পেতে সপ্তাহে একদিন মুখে গরম পানির ভাপ নিন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম