বন্দরে যুবকের জবাই করা লা’শ উদ্ধার
ষ্টাফ রিপোর্টার মোঃ শান্ত, নারায়ণগঞ্জ
বন্দরে অজ্ঞাত (২৩) এক যুবকের জবাইকৃত লাশ উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ,বুধবার (১৩) নভেম্বর বিকেল ৪ টায় বন্দর থানা নবীগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন কালভার্ট ব্রিজের নিচে থেকে জবাইকৃত মৃতদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে,নিহত যুবকের পরনে ছিল কালো টিশার্ট ও ব্রাউন প্যান্ট ছিল। এলাকাবাসী জানিয়েছে গতকাল বুধবার বিকালে গুইসাপ লাশটি ব্রিজের নিচ থেকে টেনে বাইরে নিয়ে এলে পথচারীদের চোখে পড়ে,পথচারীরা পুলিশ খবর দিলে থানা পুলিশ এসে পিবিআই ও CID কে সংবাদ দেয় পরে পিবিআই ও CID এসে নমুনা সংগ্রহের পর সন্ধ্যায় লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়,এদিকে লাসে সংবাদ পেয়ে দুই মহিলা এসে দুই জনের,নিজের ছেলের লাশ বলে দাবি করেন,নারায়ণগঞ্জ শহরে খানপুর এলাকার মৃত কালাচাঁন মিয়ার স্ত্রী বৃদ্ধা রহিমা বেগম তার ছেলের লাশ বলে দাবি করেন। অপরদিকে সিদ্ধিরগঞ্জ এলাকার রফিজ উদ্দিন মিয়ার স্ত্রী রোজিনা বেগম তার ছেলে লাশ বলে দাবি করেন,দুই মহিলা তাদের ছেলে নাম রুবেল বলে উল্লেখ করেন,এ ব্যাপারে বন্দর থানা ওসি তরিকুল ইসলাম বলেন দুবৃর্ত্তরা অন্য কোথাও হত্যা করে এখানে ফেলে রেখে যায়।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026