শ্রীমঙ্গলে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার, মোঃ সোহানুর রহমান সোহান, মৌলভীবাজার
গত ১২ নভেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ সকাল আনুমানিক ১০.০০ ঘটিকায় শ্রীমঙ্গল থানাধীন ০৬নং আশিদ্রোন ইউপির অন্তর্গত মোহাজিরাবাদ সাকিনের বাসিন্দা প্রতিবন্ধী ভিকটিম (১৫) কে আসামী দুদু মিয়া (৫২), পিতা-মৃত আব্দুল লতিফ, সাং-মোহাজিরাবাদ (দক্ষিণ), থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার জোরপূর্বক ভাবে ধর্ষণ করে।
উক্ত ঘটনার বিষয়ে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করিলে মৌলভীবাজার জেলার মাননীয় পুলিশ সুপার জনাব এম, কে, এইচ জাহাঙ্গীর হোসেন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার, শ্রীমঙ্গল সার্কেল জনাব আনিসুর রহমান মহোদয়ের তদারকীতে এবং অফিসার ইনচার্জ জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের নেতৃত্বে অদ্য ১৩ নভেম্বর, ২০২৪ খ্রিঃ তারিখে এসআই সুব্রত চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ধর্ষক দুদু মিয়াকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026