টাঙ্গাইলের মধুপুরে বিএনপি’র দোয়া মাহফিল ও বিশাল জনসভা
আব্দুল মোমিন, স্টাফ রিপোর্টার, মধুপুর, টাংগাইল
টাঙ্গাইলের মধুপুরে ১৬ নভেম্বর ২০২৫, আউশনারা ইউনিয়ন বিএনপি’র উদ্দোগে দোয়া মাহফিল ও বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ মধুপুরবাসীর পরিক্ষিত জননেতা, ধনবাড়ি মধুপুরবাসীর নয়নের মনি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জননেতা আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব জাকির হোসেন সরকার, মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক উপজেলা বি এনপি,মধুপুর, খুররাম খান ইউসুফজী প্রিন্স, সভাপতি পৌর বি এনপি, মধুপুর, আলহাজ খন্দকার মোতালিব হোসেন,সাধারন সম্পাদক পৌর বি এনপি, মধুপুর। এম রতন হায়দার,সিঃ সহ সভাপতি উপজেলা বি এনপি, আনোয়ারা খন্দকার লিলি, সহ সভাপতি পৌর বি এনপি মধুপুর সহ আউশনারা ইউনিয়ন বি এনপির অন্যান্য অংগ সংগঠনের নেতৃবৃন্দ। প্রথমে কোরআন তেলায়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু করে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও আহতের স্মরণে দোয়া করা হয়। মোঃ আজহারুল ইসলাম , সভাপতি আউশনারা ইউনিয়ন বিএনপি এর সভাপতিত্বে বক্তাগন উপস্থিত জনগনকে দায়িত্ব নিয়ে কাজ করে আগামীতে বি এনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করা জন্য আহবান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেনঃ মোঃ আশরাফূল আলম বাচ্চু। সাধারণ সম্পাদক, আউশনারা ইউনিয়ন বিএনপি।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026