ভূরুঙ্গামারীতে ২ আ.লীগ নেতা গ্রেফতার
স্টাফ রিপোর্টার, মো : রবিনুর হক রনি, কুড়িগ্রাম
ভূরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন (৪০) ও স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সহ-সভাপতি লাভলু মিয়া মিলন(৩৮)। সোমবার (১6 নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে ভুরুঙ্গামারী থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার গছিডাঙ্গা এলাকার জমসের আলী ঝুমুরের ছেলে ফারুক হোসেন এবং দেওয়ানের খামার এলাকার সোলায়মান হোসেন এর ছেলে লাভলু মিয়া (মিলন) কে ভুরুঙ্গামারী বাস স্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়েছে।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৪ আগস্ট ভুরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় তাদের কে গ্রেফতার করে মঙ্গলবার সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026