চাঁপাইনবাবগঞ্জে চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন
প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক
সোমবার, 18 নভেম্বর, 2024
1 বার পঠিত
মোঃ গোলাম জাকারিয়া, স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন আগামী ২৩ নভেম্বর ২০২৪ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ নির্বাচন দুটি প্যানেল ভোট যুদ্ধ সমান তালে চালিয়ে যাচ্ছে। একটি হচ্ছে সাবেক সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ এর নেতৃত্বে সাধারণ গ্রুপের প্যানেল অপরটি হচ্ছে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের হারুন আনোয়ার তরিকুল প্যানেল। চেম্বারের ভোট সংখ্যা ১২৭৬ সাধারন ভোটার ও ১৭৩ সহযোগী ভোটার।
রাতদিন সমানে চলেছে ভোটের ক্যাম্পেইন। দুটি প্যানেলের নেতারা বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে ছুটছে দলে ডোর টু ডোর। চলছে মিটিং মিছিল শোডাউন। এবারের নির্বাচনে একক কোনো রাজনৈতিক দলের প্যানেল নাই। বিভিন্ন দলের লোকজন উভয় প্যানেলে দেখা যাচ্ছে। শান্তিপূর্ণ ভাবে সহাবস্থানে সুষ্ঠভাবে নির্বাচন হোক এটাই কামনা করেন জেলা বাসী ।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026