ফতুল্লায় ১৩ বছর পর হ’ত্যা মামলার আসামি গ্রেপ্তার
ষ্টাফঃ রিপোর্টার মোঃ শান্ত, ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফতুল্লা থানার এক হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে RAB-11,দীর্ঘ ১৩ বছর যাবত আত্মগোপনে থাকার পর সোমবার ১৮ নভেম্বর কুতুবা আইল এলাকা হতে মোঃ মনির হোসেন ৩২ নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়,গ্ৰেপ্তার মনির হোসেন ফতুল্লার কোতয়ালেরবাগ এলাকার বিল্লাল মুন্সির ছেলে,এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান RAB-11 র উপ পরিচালক মেজর অনাবিল ইমাম, বিজ্ঞপ্তিতে RAB আরো জানান,২০১১ সালের ২১ এপ্রিল রাতে পরিবারের সঙ্গে ঘুমিয়ে ছিলেন ফতুল্লা থানার শিয়াচর এলাকার আনিস মিয়ার ভাড়াটিয়া ও ঝুট ব্যবসায়ী কবির হোসেন ৩৫ রাতের দিকে ভিকটিমকে ফোন করে তারা ভাড়া বাসা থেকে ডেকে নেয় অভিযুক্ত আসামিরা, এরপর ভিকটিম আর বাড়িতে ফিরেননি, পরদিন সকালে পাশের এলাকার একটি ডোবা থেকে তার গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ,এ ঘটনায় নিয়তের স্ত্রী তাসলিমা বেগম বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, মামলার তদন্তে বেরিয়ে আসে পূর্ব বিরোধের জেরে পরি কল্পিতভাবে ভিকটিম কবির হোসেনকে হত্যা করা হয়েছে, দীর্ঘ ১ যুগ পর গত ১৮ সেপ্টেম্বর ২০২৩ সালে উম্মে সরাবন তহুরা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত,নারায়ণগঞ্জ মামলাটির রায় ঘোষণা করেন,ঐ রায়ে দুই জনকে আমৃত্যু কারাদণ্ড ও পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত, একই সঙ্গে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, আমৃত্যু কারাদণ্ড প্রাপ্তরা হলেন, ফতুল্লার সিয়াচর এলাকার সালেহা বেগম ও মনির হোসেন, আর যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলো,কাজল মিয়া,মোঃ জুয়েল,নুরুল ইসলাম,মাজেদুল ইসলাম, ও মোঃ লিটন মিয়া।ঐ মামলার রায় হওয়ার পর হতে আসামী মোঃ মনির হোসেন আইনশৃঙ্খলা বাহিনীর নজর দারীর বাহিরে গ্ৰেপ্তার এড়াতে আত্মগোপন চলে যায় এবং দীর্ঘ দিন পলাতক থাকে, পরবর্তীতে গ্ৰেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক গ্ৰেপ্তারি সাজাপ্রাপ্ত পরোয়ানা ইস্যু হলে RAB-11 অভিযান চালিয়ে মনির হোসেনকে গ্ৰেপ্তার করে,গ্ৰেপ্তারকৃত আসামিকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026