দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

সিলেট শহীদ মিনারে বইমেলা আয়োজনের নামে ফ্যাসিবাদের পুনর্বাসনের চেষ্টার অভিযোগ

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক মঙ্গলবার, 19 নভেম্বর, 2024 1 বার পঠিত
সিলেট শহীদ মিনারে বইমেলা আয়োজনের নামে ফ্যাসিবাদের পুনর্বাসনের চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার, শফিকুল ইসলাম সোহাগ

ছাত্রজনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ নির্বাসিত হলেও এখনো শিল্প সাহিত্য সংস্কৃতি সবখানে রয়ে গেছে ফ্যাসিবাদীদের দোসর।
অভিযোগ উঠেছে।
বিগত দিনে যারা সিলেটের সাহিত্য অঙ্গনে আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে জাতীয়তাবাদী এবং ইসলামী মুল্যবোধে বিশ্বাসী লেখকদের কোণঠাসা করে একচ্ছত্র নিয়ন্ত্রণ চালিয়ে ছিলো ওরা এখনো তৎপর।
প্রস্তুক বিক্রেতা জসিম বুক হাউসের সত্ত্বাধিকারী জসিম উদ্দিন বলেন
২০২১ সালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে  বাংলার মুখ আয়োজিত বইমেলায় ইসলামী বই রাখার অভিযোগে মেলা থেকে ইসলামী স্টল সরিয়ে দিতে যারা বাধ্য করেছিলো তারা এই পরিবর্তিত বাংলাদেশে আবারও বইমেলার আয়োজন করার তৎপরতা চালাচ্ছে।
প্রকাশক পরিষদের নাম করে আওয়ামীলীগের পদলেহনকারী প্রকাশক চক্র সংঘবদ্ধ হয়ে শহীদ মিনারে একুশের বইবেলা করতে তোরজোর করছে।
এই প্রকাশক পরিষদের সাথে সিলেটের সকল প্রকাশনী সংস্থা জড়িত নয় বলে জানান প্রকাশক ও পরিবেশক জসিম উদ্দিন।
সেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণ’র সাংগঠনিক সম্পাদক শেখ হাবিব রহমান বলেন আমরা বিগত ৫ বছর ধরে বাংলা সাহিত্য বিকাশের লক্ষ্যে বইমেলা আয়োজন করে আসছি এবং বইমেলার সমাপনী দিনে বাংলা সাহিত্যে অবদানের জন্য লেখকদের সম্মাননা প্রদান করে আলোর অন্বেষণ।
এই ধারাবাহিকতায় এবারও আমরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ৫ ম আলোর অন্বেষণ বইমেলার উদ্যোগ নিয়েছি এবং সিলেট সিটি করপোরেশনে শহীদ মিনার ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করেছি।
সিটি করপোরেশন থেকে আমাদের জানানো হয়েছে প্রকাশক পরিষদের নামে একটি সংগঠন ফেব্রুয়ারী মাসে বইমেলার জন্য আবেদন করেছে।
আমরা খুঁজ নিয়ে জেনেছি
প্রকাশক পরিষদের ব্যানারে যে মেলার উদ্যোগ নিয়েছে তার মুল হোতা মেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক রাজীব চৌধুরী একজন সাহিত্য সন্ত্রাসী পতিত স্বৈরাচারের শাসন আমলে এই ব্যক্তি ক্ষমতার দাপটে সিলেটের সাহিত্য অঙ্গনে অনেক অনিয়মের সাথে সম্পৃক্ত ছিলেন।
ফ্যাসিবাদ আমলে  ইসলামপন্থী লেখক প্রকাশকদের তুচ্ছতাচ্ছিল্য করা বইমেলায় স্টল না দেওয়ায় ভুমিকা রাখা রাজীব চৌধুরী নিজের প্রকাশনা প্রতিষ্ঠান চৈতন্য থেকে গত নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী এমএ মান্নান,ড. মুহাম্মদ সাদিক,শফিউল আলম নাদেল এমন কি গত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামিলীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামানের পক্ষে প্রচারণা চালিয়েছিলো।
প্রকাশক পরিষদের সভাপতি নাজমুল হক নাজু বিভিন্ন সময় আওয়ামীলীগ প্রার্থীর পক্ষে নির্বাচবে প্রচারণা চালাতে দেখা যায়।
আওয়ামীলীগের সাথে দহরম মহরম করে চলা এই সব বিতর্কিত প্রকাশক লেখকরা বিগত দিনে আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার প্রমাণ সামাজিক যোগাযোগ মাধ্যমে খুঁজলে পাওয়া যাবে বলে তিনি যুক্ত করেন।
আলোর অন্বেষণ’র প্রতিষ্টাতা প্রবাসী সাংবাদিক ও কবি সাজন আহমদ সাজু সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অভিমত ব্যক্ত করে জানান এই নতুন বাংলাদেশে আওয়ামী প্রেতাত্মাদের এই দৌরাত্ম আমাদের সকলের জন্য অশনিসংকেত।
সিলেট সিটি করপোরেশনের দায়িত্বশীল কর্মকর্তাদের উচিৎ এমন কাউকে শহীদ মিনারে মেলা আয়োজন করতে দেওয়ার আগে ২৪ এর বিপ্লবের শহীদের কথা বিবেচনা করা।
এই ফ্যাসিবাদের জুলুম বঞ্চনা,শোষণ নিপীড়ন আর ক্ষমতার দাপট থেকে মুক্ত হতেই ছাত্রজনতা অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছিলো।
সিলেটবাসীর উচিৎ এইসব আওয়ামী দালালদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা।কোনো সংগঠনের নাম করে আওয়ামীলীগ যেনো আবার পুনর্বাসনের সুযোগ না পায়।
সাজন আহমদ সাজু বলেন এই অশুভশক্তি খোলস পালটে নানা ফন্দিফিকির করছে যেকোনো কৌশলে আবার নিজেদের অবস্থানে ফিরে যেতে।
কোনো ভাবেই তা হতে দেওয়া যাবেনা।
বিপ্লবের আকাঙ্ক্ষাকে হৃদয়ে ধারণ করে সবখানেই আওয়ামী ফ্যাসিস্টদের প্রতিহত করতে হবে সামাজিক ভাবে।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবছর একুশের  বইমেলা করে আসছিলো প্রথম আলো বন্ধু সভা।
এই বছর সংগঠনটি বইমেলা আয়োজন করছেনা বলে নিশ্চিত করেন বন্ধুসভার সভাপতি।
সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা নিঝুম দাস জানান তিনটি সংগঠন থেকে শহীদ মিনারে বইমেলা আয়োজনের জন্য আবেদন করেছে।
এখনো কাউকে মেলা আয়োজনের জন্য শহীদ মিনার বরাদ্দ দেওয়া হয়নি।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম