দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

সুনামগঞ্জে  মহানবী হযরত মোহাম্মদ (সা:) ও ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় আকাশ চন্দ্র সিংহ নামে একজনকে  আটক করেছে পুলিশ

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক মঙ্গলবার, 19 নভেম্বর, 2024 1 বার পঠিত
সুনামগঞ্জে  মহানবী হযরত মোহাম্মদ (সা:) ও ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় আকাশ চন্দ্র সিংহ নামে একজনকে  আটক করেছে পুলিশ

স্টাফ রিপোর্টার, মোঃ আরিফুল ইসলাম মুরাদ,  নেত্রকোনা

সুনামগঞ্জের ধর্মপাশায়  মহানবী হযরত মোহাম্মদ (সা:) ও ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় আকাশ চন্দ্র সিংহ নামে একজন প্রাইভেট টিউটরকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদের পাশ থেকে তাকে আটক করা হয়। আকাশ উপজেলা পরিষদের পার্শ্ববর্তী থানা উন্নয়ন কেন্দ্রের তপন চন্দ্র সিংহের ছেলে। আকাশ দীর্ঘ বছর ধরে প্রাইভেট টিউটর হিসেবে ধর্মপাশায় কাজ করার পাশাপাশি স্থানীয় বিভিন্ন কোচিং সেন্টারেও ক্লাস নেন। গত কয়েকদিন আগে তিনি তার বন্ধু মহলে মহানবী হযরত মোহাম্মদ (স.) ও ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি ও বিরূপ মন্তব্য করেন। পরে আকাশ তার কোচিং সেন্টারে ক্লাস নেওয়ার সময়েও শিক্ষার্থীদের সাথে ওই কটুক্তির পুনরাবৃত্তি করেন। এ বিষয়টি স্থানীয় ওলামায়ে কেরাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের  শিক্ষার্থীরা ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ জানতে পারেন। ফলে পরিস্থিতি ঘোলাটে হওয়ার আশংকা তৈরি হয়। পরে সোমবার বিকেলে স্থানীয় ওলামায়ে কেরাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের  শিক্ষার্থীরাসহ স্থানীয়রা দলবদ্ধ হয়ে এ বিষয়ের সুরাহা ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করেন। এসময় সেখানে ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যার দিকে আকাশকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায় পুলিশ।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন বলেন, ওলামায়ে কেরাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের  শিক্ষার্থীরা আমাকে জানিয়েছেন আকাশ নবীজিকে নিয়ে কটুক্তি করেছেন। এমনকি আকাশ তার কোচিং সেন্টারে শিক্ষার্থীদের কাছে কটুক্তির পুনরাবৃত্তি করেছেন। বিষয়টি তদন্ত করে দেখতে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ওসিকে বলা হয়েছে।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, আকাশ সিংহকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম