সোনারগাঁয়ে টিস্যু কারখানায় আগুন ৪ ঘন্টা পর নিয়ন্ত্রণে
ষ্টাফঃ রিপোর্টার মোঃ শান্ত
সোনারগাঁয়ের মেঘনা গ্রুপের টিস্যু ফ্যাক্টরিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে,গতকাল সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে, দীর্ঘ সারে ৪ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণ করা হয়,এর আগে ভোর ৫ টা ১০ মিনিটের দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় গ্ৰুপটির টিস্যু কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিট,তবে কি কারণে আগুন লেগেছে তা তৎক্ষানিক নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস, ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় সোমবার ভোরে ফ্রেশ টিস্যু পেপারের গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে, পারে সোনারগাঁ গজারিয়া বিসিক ফায়ার স্টেশন বন্দর কাঁচপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ১২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে,আগুন নিয়ন্ত্রণে না আসায় ক্ষতির পরিমাণ নিরুপন করা সম্ভব হয়নি, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান,সকাল সোয়া ৫ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে,খবর পেয়ে সারে ৫ টার মধ্যে তারা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন, প্রথমে সোনারগাঁও গজারিয়া বিসিক ফায়ার স্টেশনের ৬ টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে,পারে বন্দর, কাঁচপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরো ৬ টি ইউনিট ঘটনাস্থলে আসে,তিনি আর ও বলেন, সকাল সাড়ে ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে এখন ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, এখন ও ক্ষতিকর পরিমাণ নিরুপন করা যায়নি।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026