দুর্গাপুরে ভারতীয় মদসহ সেনাবাহিনীর হাতে দুই যুবক আটক
স্টাফ রিপোর্টার, মোঃ আরিফুল ইসলাম মুরাদ নেত্রকোনা
নেত্রকোনার দুর্গাপুরে ২৮ বোতল ভারতীয় মদসহ দুই যুবককে আটক করেছে সেনাবাহিনী। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ওল্ড মংক ব্র্যান্ডের ২৩ বোতল ও পাঁচ বোতল রয়েল স্টেইজ ব্র্যান্ডের বিদেশী মদ। এ কাজে ব্যবহৃত একটি পিকআপ ও দুইটি মোবাইল জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন- ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার নয়নকান্দি গ্রামে আব্দুল খালেকের ছেলে শাজাহান মিয়া (৩৫) ও মসলামুদ্দিনের ছেলে আব্দুল কুদ্দুস (২৬)।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন মেজর জিসানুল হায়দার। তিনি সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের আওতাধীন ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেত্রকোনা জেলায় দায়িত্বরত সেনা কর্মকর্তা।
তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দুর্গাপুর সেনা ক্যাম্পের সামনে নিয়মিত টহলের অংশ হিসেবে চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে তল্লাশি করার সময় একটি পিক আপ সন্দেহজনকভাবে দ্রুত গতিতে চেকপোস্ট অতিক্রম করে পালানোর চেষ্টা করে। পরে কিছু দূর সামনে অগ্রসর হয়ে শিমুলতলী চেকপোস্টের সামনে থেকে আটক করা হয়।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026