ধামইরহাটে জব ফেয়ারের মাধ্যমে প্রবাসী কর্মী নির্বাচন
মোঃ হাবিবুর রহমান, স্টাফ রিপোর্টার,দৈনিক দেশ প্রতিদিন
নওগাঁর ধামইরহাটে সরকারীভাবে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক অবহিতকরণ কর্মশালা ও জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বোয়েসেল নৈত্তিক নিরাপদ ও সাশ্রয়ী অভিবাসন নিশ্চিতের লক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়েসেল এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী। উক্ত কর্মশালায় বোয়েসেলের মহাব্যবস্থাপক এবিএম আব্দুল হালিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌফিক আল জুবায়ের, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. রাইসুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদারসহ বোয়েসেলের বিভিন্ন প্রর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী জানান, বাংলাদেশ সরকারের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে বোয়েসেল। বোয়েসেল দালাল বিহীন সর্বদা প্রান্তিক জণগনের জন্য নৈতিক নিরাপদ ও সাশ্রয়ী অভিবাসন নিশ্চিত করে থাকে। আর্থিক ও জীবন ঝুঁকি ছাড়া অভিবাসন কেরিয়ার গঠনে সর্বদা সততার সহিত কাজ করে যাচোছ বোয়েসেল। উক্ত কর্মসংস্থান বিষয়ক অবহিতকরণ কর্মশালায় শতাধীক নারী পুরুষ অংশগ্রহণ করেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026