কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের চরে বিরল ধূলিঝড়: চরের বুকে সৃষ্টি গর্ত
স্টাফ রিপোর্টার, সালমান সিদ্দিক
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদীর শাখা চরে বিরল ধূলিঝড়ের সাক্ষী হয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে রৌমারী ও চিলমারী উপজেলার মধ্যবর্তী শাখাহাতির চরে এই ধূলিঝড় দেখা যায়। বালুর চর থেকে ধুলো উড়ে মেঘের সঙ্গে মিশে যাওয়ার দৃশ্য সবাইকে অবাক করে। ঝড়ের তীব্রতায় চরের বুকে গর্ত সৃষ্টি হলেও বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।
রৌমারীগামী নৌকার যাত্রীরা এ ঘটনার প্রত্যক্ষদর্শী। স্থানীয়রা এই ধরণের ধূলিঝড়কে ‘বাওকুড়া’ বলে থাকেন। শাখাতির চরের বাসিন্দা মো. নুর আমিন জানান, “চরে মাঝে মাঝে ছোট ছোট ধূলিঝড় দেখা গেলেও এত বড় ধূলিঝড় গত পাঁচ বছরে দেখা যায়নি।”
আরেক স্থানীয় বাসিন্দা মো. রাজু বলেন, “হঠাৎ বাতাস ঘুরতে শুরু করে এবং মাটিতে থাকা ডাল-পালা উড়িয়ে নিয়ে যায়। অনেক সময় এই বাওকুড়া ঘরবাড়ির ক্ষতি করে, তবে এবারের ঝড়ে তেমন ক্ষতি হয়নি। শুধু চরের বুকে গর্ত সৃষ্টি হয়েছে।”
ব্রহ্মপুত্রের শাখা চরজুড়ে এমন ধূলিঝড় প্রকৃতির এক বিরল প্রদর্শনী বলে মনে করছেন স্থানীয়রা। এলাকাবাসী এই ধরণের ঝড় থেকে ভবিষ্যতে আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026