গোমস্তাপুরে দুপক্ষের সংঘর্ষ, নিয়ত ১ আহত ১০
মোঃ গোলাম জাকারিয়া, স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে খাস জমি দখল নিয়ে দু পক্ষে সংঘর্ষে আব্দুর সাত্তার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন।
গত বুধবার ২০ নভেম্বর সন্ধ্যার পর উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকা বাসী সূত্রে জানা যায় দুপুর থেকে রাধানগর ইউনিয়নের বেগপুর এলাকায় খাজ জমি দখল নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এত দুপক্ষের ১০ জন আহত হয়। এদের মধ্যে ৬ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত্রি পৌনে আটটার সময় আব্দুস সাত্তার মারা যায়।
গোমস্তাপুর থানা সূত্রে জানা যায় খাস জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে রফিকুল ও সাইদুল মাস্টার গ্রুপের সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ৮-১০ জন আহত হয়। একজন নিহত হয়। নিহত আব্দুস সাত্তার বেগপুর গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে। তিনি রফিকুল গ্রুপের সমর্থক ছিলেন।
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেক পুলিশ। কয়েকজনকে আটক করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026