দুর্গাপুরে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার, মোঃ আরিফুল ইসলাম মুরাদ, নেত্রকোণা
নেত্রকোনার দুর্গাপুরে মনজুল মিয়া (৫২) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের বায়রাউরা গ্রামের একটি গাছ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মঞ্জুল হক ওই গ্রামের তারা মিয়ার ছেলে।
পুলিশ জানায়,মনজুল মিয়া দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যা জনিত রোগে ভুগছিলেন। ময়মনসিংহসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েও রোগ মুক্তি পাননি। আজ বৃহস্পতিবার সকালের দিকে স্থানীয়রা ধান ক্ষেতের পাশে একটি গাছে গলায় গামছা পেঁচানো অবস্থায় মনজুলকে দেখে পুলিশকে খবর দেই। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, মনজুল মিয়া মানসিক সমস্যায় ভূগছিলো । অভিযোগ না থাকায় ও পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026