নারায়ণগঞ্জে হাসপাতালে ডেঙ্গুর পরীক্ষার আড়ালে টেস্ট বাণিজ্যের অভিযোগ
মোঃ ফরহাদ হোসেন, স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু মশার কামড়ে যেমন প্রতিনিয়তই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা, তেমনই সংকট পড়ছে টেস্ট কীটের ও। সরকারি হাসপাতালগুলোতে কীট সংকটের কারণে রোগীদের পাঠিয়ে দিচ্ছে বেসরকারি হাসপাতালে। তবে সেখানে গিয়েও নতুন বিপত্তি, শুধু ডেঙ্গু পরীক্ষা নয় সাথে দেওয়া হচ্ছে আরও নানা রকম পরীক্ষা। সেই পরীক্ষা করতে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। এই টেস্ট বাণিজ্য নিয়ে রীতিমত হয়রানি করা হচ্ছে বলে জানিয়েছেন রোগীরা।
শুক্রবার (২২ নভেম্বর) এমনই অভিযোগ করেছেন দীপ্ত নামের এক ভুক্তভোগী যুবক।
দৈনিক দেশ প্রতিদিনকে তিনি বলেন, ‘আমার এক আত্মীয়ের বেশ কিছুদিন ধরেই জ্বর ছিলো। তাই টেস্ট করাতে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাপতালে নিয়ে গিয়েছিলাম। সেখানে লাইনে দাড়িয়ে জানতে পারলাম ডেঙ্গুর টেস্ট নাকি পাশের কোন ক্লিনিকে করাবে। সেখানে আমিসহ আরও ১০-১৫জনকে ডাক্তার রেফার্ড করে পাশের একটা একতা নামের ক্লিনিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে এসে দেখি ডেঙ্গু পরীক্ষার সাথে ডন্ডিসসহ আরও নানান রকম পরীক্ষা দিয়ে দিচ্ছে তারা। যাকে যে ধরনের মন চাচ্ছে সেই রকমই পরীক্ষা দিচ্ছে। এক কথায় ডেঙ্গু পরীক্ষা নিয়ে তারা টেস্ট বাণিজ্য করছে।’
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডাঃ এ এফ এম মুশিউর রহমান বলেন, ‘আসলে এই মাসে যে ডেঙ্গু বাড়বে সেটা আমরা বুঝিনি। হটাৎ করে ডেঙ্গু বাড়াতে টেস্ট কীটের কিছুটা টান পড়েছিলো। প্রতিদিনের গড়ে যদি ১০০জনের টেস্ট করানো হয় তাহলে হটাৎকরে তো এতো কীট আসা সম্ভব নয় তবে আমাদের হাতে ইতিমধ্যে কীট এসে পৌছে গেছে। তাই এখন কীট সংকট আর নেই। বিভিন্ন উপজেলাগুলোর কিছু কিছু জায়গায় কীট সংকট থাকতে পারে। সরকারি হাসপাতালে পরীক্ষা করতে লাগে ৫০ টাকা কিন্তু বেসরকারি হাসপাতালে ২০০ নেয়া হচ্ছে। কোথাও অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই ’
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026