ভোলার দৌলতখানে কোষ্টগার্ডের অভিযানে বোমা ও আগ্নেয়াস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতার
স্টাফ রিপোর্টার, মোঃ শাকিল খান রাজু, ভোলা
ভোলার দৌলতখানে কোষ্টগার্ডের অভিযানে বোমা ও আগ্নেয়াস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে দৌলতখান উপজেলার মদনপুর চর থেকে তাদের গ্রেফতার করা হয়।শুক্রবার সকাল ১০ টায় কোষ্টগার্ড দক্ষিন জোনের লেফটেন্যান্ট কমান্ডার মো.রিপাত আহমেদ (স্টাফ অফিসার অপারেশন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র ও বোমা উদ্ধার করা হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দূর্ধর্ষ সন্ত্রাসী মফিজ মাল(৩৬),মামুন মাল(২২)এবং শামীম মাল(১৯) কে বেশকিছু দেশীয় অস্ত্র ও ১০ টি হাতবোমা এবং ১ টি আগ্নেয়াস্ত্র সহ আটক করা হয়।কোষ্টগার্ড আরো জানায়,আটককৃত সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন ধরণের অপকর্ম পরিচালনা করে আসছিল। কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অপারেশন অফিসার লে. রিফাত হাসান প্রেস ব্রিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলেন, কোস্টগার্ডের এ অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026