হাফিজ ইব্রাহিমকে নিয়ে ফেসবুকে অপ-প্রচার কিশোর গ্যাং লিডার দৌলতখানের সাবেক মেয়র পুত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার, মোঃ শাকিল খান রাজু, ভোলা
ভোলার দৌলতখান পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি নবী নেওয়াজ আকাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তার ভগ্নিপতি কামরুল ইসলাম। রবিবার(১৭ নভেম্বর) দুপুর আড়াইটায় তিনি দৌলতখান প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কামরুল ইসলাম বলেন,, আমার শ্যালক দৌলতখান পৌর ছাত্রলীগের সভাপতি নবী নেওয়াজ আকাশ গত শনিবার বাংলাদেশ আওয়ামীলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে, যে বক্তব্য দিয়েছেন তা মিথ্যা ও কাল্পনিক। প্রকৃতপক্ষে ৫ আগষ্টের পর আমার শ্বশুর দৌলতখান পৌরসভার সাবেক মেয়র জাকির হোসেন তালুকদার ও শ্যালক নবী নেওয়াজ আকাশ বাড়ি ছেড়ে চলে যান। তাদের অনুপস্থিতিতে বিএনপি নেতাকর্মী কর্তৃক তাদের বাসায় ভাঙচুর, পুকুরের মাছ লুট, ছাগল নিয়ে যাওয়া, চাঁদা দাবি করা এমন কোন ঘটনা ঘটেনি। এমনকি আমার কাছ থেকে চাঁদা দাবি ও আমার শ্বাশুড়ির স্বর্ণালংকার বিক্রি করে চাঁদা দেওয়া নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা। আওয়ামীলীগের কর্মীদের হত্যা ও মারপিটের মিথ্যা ঘটনার কথা উল্লেখ করে ভোলা-২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিমকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তাও সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি নবী নেওয়াজ আকাশের সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্যেের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026