বিমানবন্দরে হয়রানির শিকার সাংবাদিক নূরুল কবির
ষ্টাফঃ রিপোর্টার মোঃ শান্ত
ইংরেজি দৈনিক নিউজ এজের সম্পাদক নূরুল কবির ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন। গতকাল শনিবার ২৩ নভেম্বর নিজের ভেড়িফায়েড ফেসবুক অ্যাকাউন্ট দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। বিশিষ্ট সাংবাদিক নূরুল কবির ফেসবুকে লিখেছেন,চলতি সপ্তাহে একটি সম্মেলনে যোগ দিতে বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁকে হয়রানি করে। ফেরার পথে ও একই ধরনের পরিস্থিতি শিকার হন তিনি। নূরুল কবির বলেছেন,দুই দশকের বেশি সময় ধরে যতবার বিদেশে গিয়েছে,প্রতি বারই ঢাকার বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আমাকে হয়রানি করেছে,নানাভাবে হয়রানি করা হয়েছে,কখনো গোয়েন্দা কর্মকর্তারা পাসপোর্ট নিয়ে গেছেন, নথিপত্রে সব তথ্য থাকার পর ও কেনো বিদেশে যাচ্ছি,তা নিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে,প্রায় এক ঘন্টা অপেক্ষায় রাখা হয়েছে,আমার পাসপোর্টের ছবি তোলা হয়েছে,যা আমার ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন,অনেক সময় নথিপত্র নিয়ে ফ্লাইট ছাড়ার কয়েক মিনিট আগে তা ফেরত দেওয়া হয়,তবে কখনোই দেশে ফেরার সময়ে এসব ঘটনার মুখোমুখি হতে হয়নি। সাম্প্রতিক হয়রানির শিকারের বিষয়টি উল্লেখ করে নিউ এজ সম্পাদক বলেছেন,একটি মিডিয়া কনফারেন্স এ যোগ দিতে ১৮ নভেম্বর বিদেশে যাচ্ছিলাম, আশা করে ছিলাম বিমান বন্দরে আমাকে হয়রানির দিন শেষ হয়ে গেছে অন্তত কিছু সময়ের জন্য,কিন্তূ আমি ভুল ভেবেছিলাম,বরং এবার আমাকে দ্বিগুণ হেনাস্তর শিকার হতে হয়েছে, যাওয়ার দিন এক ঘন্টা অপেক্ষা করিয়ে রাখা হয়, ২২ নভেম্বর ফেরার সময় আবার ও এক ঘন্টা অপেক্ষা করিয়ে রাখা হয়,দেশপ্রেমিক হওয়াটা দেশের গোয়েন্দা সংস্থার সন্দেহে থাকার বিষয় সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা ও সরকারে যারা তাদের তত্ত্বাবধান করেন,তাদের দেশ প্রেম নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছি।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026