ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৬
স্টাফ রিপোর্টার, কাইয়ুম চৌধুরী, আখাউড়া
শনিবার বিকেলে শহরের গভর্মেন্ট মডেল গার্লস হাই স্কুলে হওয়া এই সংঘর্ষে ছয় জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ফয়সাল (২৬) ও বোরহান উদ্দিন (২১) নামের দুই শিক্ষার্থী বেশি আঘাত পেয়েছেন। আহত ফয়সালকে গুরুতর অবস্থায় ঢাকায় রেফার করা হয়েছে। তাঁর মাথার খুলির হাড় ভেঙে গেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
আহত অন্য পাঁচজনের মধ্যে ৩ জন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে (জেলা সদর হাসপাতাল) চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি দুজনকে হাসপাতালে ভর্তি দেওয়া হলেও তাঁরা ভর্তি হননি।
পুলিশ জানায়, কমিটি গঠন নিয়ে তৌসিফ ও ফয়সালের পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, কমিটি গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে আজ বিকেলে শহরের গভর্মেন্ট মডেল গার্লস হাই স্কুলের মাঠে একটি সভার আয়োজন করা হয়। শহর ও বিভিন্ন উপজেলা থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা–কর্মীরা তাতে উপস্থিত হয়। সভার এক পর্যায়ে দুপক্ষ তর্কবিতর্ক ও হাতাহাতিতে লিপ্ত হয়। পরে সংঘর্ষে জড়ায়। এসময় বেশ কয়েকজন আহত হন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026