নকলায় মাদকবিরোধী অভিযানে ১ নারী গ্রেফতার
স্টাফ রিপোর্টার: রকিব হাসান রবিন, নকলা, শেরপুর
শেরপুরের নকলায় যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানে গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ সুফিয়া বেগম (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সে নকলা পৌরসভার কুর্শাবাদাগৈড় এলাকার কইন্না পাড়া মহল্লার রফিকুল ইসলামের স্ত্রী।
রবিবার রাত ১০ টার দিকে নকলা সেনা ক্যাম্পের দায়িত্ব প্রাপ্ত অফিসার ক্যাপটেন সজিব-এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ও তার সঙ্গীয় ফোর্স এবং সেনাসদস্যগন উপস্থিত ছিলেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রফিকুল ইসলামের বাসায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ১ কেজি ২৬০ গ্রাম গাঁজা, ১১ পিস ইয়াবা ও নগদ ৬০ হাজার ১৩০ টাকাসহ মাদক কারবারি সুফিয়া বেগমকে হাতেনাতে গ্রেফতার করার পরে থানায় সোপর্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতাকৃত মাদককারবারি এই নারী দীর্ঘ দিন যাবৎ গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যের ব্যবসা পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে বলে ওসি হাবিবুর রহমান জানান।
তিনি আরো জানান, মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026